Appeal Accepted: সঞ্জয় রায়ের মামলা গ্রহণ আদালতের, শুনানি সেপ্টেম্বরে
Calcutta High Court admits Sanjay Roy’s acquittal plea; next hearing in September.
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি করের অপরাধী সঞ্জয় রায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। বেকসুর খালাসের দাবি তুলে তিনি মামলা করেন। বুধবার, সেই মামলা গ্রহণ করা হয় কলকাতা হাই কোর্টের তরফ থেকে(appeal accepted)। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে চাইলে আদালতকে সহযোগিতা করতে পারবে পরিবার। পরবর্তী শুনানি আগামী সেপ্টেম্বর মাসে।
[আরও পড়ুনঃ Durgapur Heist: চোর না অতিথি? চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে জমিয়ে চায়ের আড্ডা]
গতবছর ৯ই অগাস্ট একটি ঘটনায় কেঁপে উঠেছিল গোটা বাংলা। বলা ভালো, উত্তপ্ত হয়েছিল গোটা রাজ্য(appeal accepted)। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে উঠে আসে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের খবর। এরপরই শুরু হয় শাসক-বিরোধী তরজা। তৃণমূল কংগ্রেসের অধীনে নারী নিরাপত্তা তলানিতে ঠেকেছে বলে কটাক্ষ করে চলেছিল বিরোধীরা। যদিও তাদের পাল্টা দিয়েছে ঘাসফুল শিবিরও। তারাও বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরে পাল্টা আক্রমণ করে বিজেপি ও বাম-কংগ্রেসকে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এই ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে জামিন দেওয়া হলেও যাবজ্জীবন কারাদন্ডের সাজা দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে(appeal accepted)। যদিও রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলে আইনি পথে হেটেছিল। এখনো এই হত্যাকাণ্ডের মামলা বিচারাধীন। সুবিচার পেতে কোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন অভয়ার পরিবারের সদস্যরা।






