Durgapur Heist: চোর না অতিথি? চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে জমিয়ে চায়ের আড্ডা
গৃহকর্তার গ্যাস ওভেনে চা চাপিয়ে তা খেয়ে বাথরুমে ঢুকে প্রাতকৃত সেরে আলমারি ভেঙে সোনা-গয়না নগদ লুটপাট করে নিয়ে পালিয়ে গেল চোরের দল।
Truth of Bengal: চুরির উদ্দেশ্যে এসে বাড়িতে ঢুকে আগে জমিয়ে চায়ের আড্ডা। গৃহকর্তার গ্যাস ওভেনে চা চাপিয়ে তা খেয়ে বাথরুমে ঢুকে প্রাতকৃত সেরে আলমারি ভেঙে সোনা-গয়না নগদ লুটপাট করে নিয়ে পালিয়ে গেল চোরের দল। ঘটনার তদন্তে নিউ টাউনশিপ থানার পুলিশ হতবাক। দিল্লি থেকে নিজের বাড়িতে এসে গৃহকর্তা ও তার পরিবারের সদস্যদের নজরে আসে চুরির ঘটনা। খুচরা পয়সাও বার করতেও পিছপা হয়নি চোরের দল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনসিপ থানার আইটিআই আমবাগান এলাকায় (Durgapur Heist)।
আরও পড়ুন: England ICC: লর্ডসে ভারতের বিরুদ্ধে জিতেও আইসিসির শাস্তির মুখে ইংল্যান্ড
একদিনের জন্য দিল্লি গিয়েছিলেন অনিল লুথরা ও তার পরিবারের সদস্যরা। বাইরে থেকে তালা দিয়ে একই বাড়ির দুটি পরিবার দিল্লি গিয়েছিল বেড়াতে। মঙ্গলবার সকালে তালা খুলতে গিয়ে দেখেন জানালার লোহার গ্রিল ভাঙা। ভেতরে ঢুকে তাজ্জব বনে যায় সকলে। ঘরের আলমারির ভাঙা আসবাবপত্র ছড়ানো ছিটানো। গ্যাস ওভেনে চায়ের দাগ, বাথরুম নোংরা। দ্রুতই খবর দেওয়া হয় থানায়। সম্পূর্ণ ঘটনা তদন্ত নামে পুলিশ। অনিলবাবু জানিয়েছেন কুড়ি ভরির বেশি সোনা ও ৫ লক্ষ টাকা নগদ ছাড়াও বেশ কিছু জিনিস নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দল (Durgapur Heist)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এলাকায় কোন নিরাপত্তার অক্ষের ব্যবস্থা ছিল না। কিন্তু আশেপাশে প্রতিবেশী ও লোকজন থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো যা কেউ টেরই পেল না ভেবে তাজ্জব হয়ে যাচ্ছেন অনিল বাবুর পরিবারের সদস্যরা । আপাতত পুলিশ ওই এলাকাটি চিহ্নিতরণ করে ঘিরে রেখেছে তদন্তের স্বার্থে। বিস্ময়ের ঘোর কাটছে না অনিলবাবু ও তার পরিবারের সদস্যদের। আপাতত দেখার এই ডাকাতি সুরাহা পুলিশ কখন করতে পারে (Durgapur Heist)।






