খেলা

England ICC: লর্ডসে ভারতের বিরুদ্ধে জিতেও আইসিসির শাস্তির মুখে ইংল্যান্ড

ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা দিতে হবে গোটা দলকে।

Truth of Bengal: লর্ডস টেস্টে ২২ রানে ভারতের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় পেলেও শাস্তি এড়াতে পারল না ইংল্যান্ড ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ না করায় ইংল্যান্ডকে আর্থিক জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট কাটা হয়েছে। ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা দিতে হবে গোটা দলকে। দুই পয়েন্ট কাটা হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকা থেকে। অধিনায়ক বেন স্টোকস শাস্তি মেনে নেওয়ায় কোনও শুনানি হয়নি (England ICC)।

আরও পড়ুন: IIT Kharagpur: ছাত্র মৃত্যু ঠেকাতে খড়গপুর আইআইটিতে এবার ‘সেতু’ বন্ধন

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জানিয়েছেন, ইংল্যান্ড দুই ওভার কম বল করেছে নির্ধারিত সময়ের তুলনায়। আইসিসি-র শৃঙ্খলাবিধির ২.২২ ধারায় প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৫ শতাংশ কাটা হয়, সেই অনুযায়ী ১০শতাংশ জরিমানা ধার্য হয়েছে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতি ওভার কম বলের জন্য ১ পয়েন্ট করে কাটা হয়, তাই ২ ওভার কম করায় ২ পয়েন্ট কাটা হয়েছে ইংল্যান্ডের।লর্ডস টেস্ট জিতে ইংল্যান্ডের ছিল ২৪ পয়েন্ট, কাটা যাওয়ার পর হয়েছে ২২। পয়েন্ট শতাংশ ৬৬.৬৭ শতাংশ থেকে কমে হয়েছে ৬১.১১ শতাংশ। সেই কারণে তারা তৃতীয় স্থানে নেমে গিয়েছে (England ICC)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

শ্রীলঙ্কা, যাদের পয়েন্ট শতাংশ এখন ৬৬.৬৭শতাংশ  উঠে গিয়েছে দ্বিতীয় স্থানে। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ৩টি টেস্ট, ৩টি জয়, পয়েন্ট শতাংশ ১০০ শতাংশ। দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। তৃতীয় স্থানে র‍য়েছে ইংল্যান্ড । তাদের পয়েন্ট শতাংশ ৬১.১১। চতুর্থ স্থানে রয়েছে ভারত। তিন টেস্টে এক জয়। ভারতের পয়েন্ট ৩৩.৩৩ শতাংশ। যদিও লর্ডস টেস্টে ইংল্যান্ড জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে, তবু ওভাররেটের নিয়ম ভাঙায় গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাতে হল স্টোকসদের। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, শুধু মাঠে ভালো খেললেই চলবে না, সময়ের প্রতি শৃঙ্খলাও সমান জরুরি (England ICC)।

Related Articles