Illegal Arms: নওদায় আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ গ্রেফতার যুবক, তদন্তে নেমেছে পুলিশ
Illegal Arms recovered from Murshidabad’s Naoda as police arrest Shafiqul Islam with two firearms and three live cartridges; further investigation underway.
Truth Of Bengal: আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ গ্রেফতার এক। মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মুর্শিদাবাদ নওদা থানার টিয়াকাটা ফেরিঘাটের কাছে(Illegal Arms)। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সফিকুল ইসলাম। বাড়ি মু্র্শিদাবাদ জেলার নওদা থানার শ্যামনগর এলাকায়।
সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানার টিয়াকাটা ফেরিঘাটের কাছে নওদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিস ঘোষালের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়(Illegal Arms)। অভিযানের সময় ফেরিঘাটের কাছে একজনকে আটক করে পুলিশ। তার কাছে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার হয়। তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে পাওয়া আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ বাজেয়াপ্ত করে পুলিশ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এই ঘটনার ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করে। ধৃতকে সোমবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ(Illegal Arms)। ধৃত সফিকুল ইসলামের বিরুদ্ধে নওদা থানায় আরও মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নওদা থানার শ্যামনগর এলাকা থেকে সে আজ সকালে নওদার টিয়াকাটা ফেরিঘাটে কী উদ্দেশ্যে এসেছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা – তার তদন্ত করে দেখছে নওদা থানার পুলিশ।






