Teacher Misconduct: ছাত্রী হেনস্তার অভিযোগে শিক্ষককে গণপিটুনি, মহেশতলায় গ্রেফতারের দাবিতে পোস্টারিং অভিভাবকদের
Teacher Misconduct at Akra Madrasa sparks outrage in Maheshtala; locals protest and demand arrest after molestation allegation against teacher, now hospitalized after mob attack.
Truth Of Bengal: মহেশতলা থানা এলাকার আকড়া হাই মাদ্রাসার এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে(Teacher Misconduct)। গত দু’দিন আগে এই অভিযোগ উঠলেও এখনও পর্যন্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। ওই শিক্ষকের গ্রেফতারের দাবিতে এলাকার অভিভাবক থেকে সাধারণ মানুষ সোমবার এলাকার বিভিন্ন পোস্টারিং করেন।
[আরও পড়ুনঃ Fake Guards: জাল নিরাপত্তারক্ষী! গয়নার দোকান থেকে উদ্ধার বন্দুক-বুলেট, গ্রেফতার ৩]
স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে ওই অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি নিয়ে কথা বলতে গেলে তাঁদের সঙ্গে কথাই বলা হয়নি বলে অভিযোগ পড়ুয়াদের অভিভাবকদের(Teacher Misconduct)। তারই প্রতিবাদে শিক্ষকের শাস্তির দাবিতে পোস্টারিং করা হল এলাকা জুড়ে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, গত দুদিন আগে আকড়া মাদ্রাসার এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠে এক শিক্ষকের বিরুদ্ধে। খবর পেয়ে স্কুলে এসে ওই অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে স্টাফ রুমে বন্ধ করে রাখেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকরা(Teacher Misconduct)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে যান এসডিপিও। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গণপিটুনিতে আহত শিক্ষক এখনও চিকিৎসাধীন বলে সূত্রের খবর।






