Bengali Language: ‘বাংলা বিদ্বেষী’ ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৬জুলাই মহামিছিলের প্রস্তুতি
বাঙালির মর্যাদা ক্ষুন্ন করা ও বাংলার মানুষদের অপদস্থ করার বিরুদ্ধে তাই পথে নেমে প্রতিবাদে তৃণমূল কংগ্রেস।
Truth of Bengal: বাংলা ভাষায় কথা বললেই অকথ্য অত্যাচার,অপদস্থ করার অভিযোগ উঠছে বিজেপি শাসিত রাজ্যে। অসমে এনআরসি আতঙ্কের মাঝে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে তপ্ত দেশ। যে বাঙালি দেশের মুক্তি সংগ্রামে প্রাণ দিয়েছে,বিজ্ঞান সাধনা থেকে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দিয়েছে,তাঁদের কেন ভয় ? কেন তাঁদের কোণঠাসা করার মরিয়া প্রয়াস ? কেন রবীন্দ্রনাথ,নজরুল,বিবেকানন্দের বাংলাকে অপমান ? কেন বিজেপির রাজ্যে বাঙালি খেদাও-এর জিগির, এইসব প্রশ্নে সরগরম বাংলার রাজনীতি। ( Bengali Language)
[আরও পড়ুনঃ Mahishadal Dynasty: মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা কোন বাঙালি ছিলেন না, বাঙালি হয়ে গিয়েছিলেন]
বাঙালির মর্যাদা ক্ষুন্ন করা ও বাংলার মানুষদের অপদস্থ করার বিরুদ্ধে তাই পথে নেমে প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। সোমবার রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই বিষয়ে সর্বস্তরের দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার জন্য। ( Bengali Language)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
১৬ ই জুলাই কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মহামিছিলে সর্বস্তরের নেতা-কর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। রাজ্য নেতৃত্বের নির্দেশমতো জেলায় জেলায় শুরু হয়েছে সাংগঠনিক স্তরে প্রস্তুতি। মিছিলে বাংলার রাজনীতি নির্বিশেষে মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নবজাগরণের বাংলায় বিভাজনও বিদ্বেষের বিরুদ্ধে গণ-আন্দোলন সংগঠিত করে প্রতিবাদ মুখর হতে চায় রাজ্যবাসী।( Bengali Language)






