কলকাতা

Heavy Rainfall Alert: প্রবল বৃষ্টির আশঙ্কা, বাঁধ রক্ষায় রাতভর নজরদারির নির্দেশ নবান্নের

সেই সতর্কতার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার নবান্নের তলব, সেচ দফতরে ডাকা হয় জরুরি বৈঠক।

Truth of Bengal: আগামী কয়েক দিনে রাজ্যের একাধিক জেলায় ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই সতর্কতার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার নবান্নের তলব, সেচ দফতরে ডাকা হয় জরুরি বৈঠক। সেচ দফতরের সচিবের নেতৃত্বে এই বৈঠকে অংশ নেন রাজ্যের বিভিন্ন জেলার চিফ ইঞ্জিনিয়ার ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। বৈঠকে জানানো হয়, যেসব অঞ্চলে নদীর বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা যেখানে জল ঢোকার আশঙ্কা রয়েছে—সেসব স্পর্শকাতর এলাকায় রাতভর থেকে নজরদারি চালাতে হবে সেচ দফতরের কর্মীদের (Heavy Rainfall Alert)।

আরও পড়ুন: Kashmir Martyrsday: কাশ্মীর শহিদ দিবস ঘিরে উত্তেজনা, গৃহবন্দি ওমর আবদুল্লাহ!

সেচ দফতরের এক আধিকারিক জানান,“বাঁধ ক্ষতিগ্রস্ত হলে যাতে দ্রুত মেরামতির কাজ শুরু করা যায়, তার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলার সমস্ত টিমকে।”বৈঠকে সচিব নির্দেশ দেন, প্রতিটি নদীর জলস্তর নিয়মিত পর্যালোচনা করতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট পাঠাতে হবে দফতরে। আবহাওয়ার পরিস্থিতি বিচার করে দক্ষিণ ২৪ পরগনায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে। নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতির জন্য প্রয়োজনীয় কর্মী ও আধিকারিক মোতায়নের নির্দেশও দেওয়া হয়েছে (Heavy Rainfall Alert)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

সেচ দফতর সূত্রে খবর, বাঁধ সংলগ্ন প্রতিটি এলাকায় বিকল্প মজুত রাখা হচ্ছে বালি ভর্তি বস্তা, পাম্পিং ব্যবস্থা ও জরুরি আলোকসজ্জার। নবান্নের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি রোখা। সেই কারণে প্রতিটি জেলা প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে (Heavy Rainfall Alert)।

Related Articles