দেশ

Indian Railways: ভারতীয় রেলওয়েতে চাকরির সুবর্ণ সুযোগ! রেলমন্ত্রকের বড় ঘোষণা

রেলমন্ত্রক জানিয়েছে যে, পরীক্ষা হবে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে।

Truth of Bengal: ৫০,০০০- এর‌ও বেশি শূন্য পদ রয়েছে রেলের চাকরিতে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRBs) ২০২৫-২৬ অর্থবর্ষে ৫০,০০০- এর বেশি পদে নিয়োগ করবে। ভারতীয় রেলওয়ে এবছর চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুযোগ দিচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়া ভারতের অন্যতম বৃহৎ নিয়োগ প্রক্রিয়া বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই চলতি অর্থ বর্ষের প্রথম পর্যায় ৯০০০ এর বেশি নিয়কপত্র বিতরণ করা হয়েছে। ( Indian Railways)

[আরও পড়ুনঃ Election Blunder: একুশে জুলাই-এর প্রচারে প্রয়াত নেতা! নেটিজেনদের মধ্যে পড়ল শোরগোল]

রেলমন্ত্রক জানিয়েছে যে, পরীক্ষা হবে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে। এই লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার জন্য আধার কার্ড যাচাই করা হবে। তাছাড়াও পরীক্ষা কেন্দ্রে জ্যামারের ব্যবস্থা করা হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সারাদেশে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা CBT অর্থাৎ পদ্ধতিতে পরীক্ষা নেবে। মহিলা ও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে। তাদের জন্য বাড়ির নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সুব্যবস্থা করা হবে।( Indian Railways)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

২০২৪ সালে নভেম্বর থেকে এখনো পর্যন্ত ১.৮৬ কোটিরও বেশি পরীক্ষার্থীর জন্য CBT পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে। ২০২৪ সাল থেকে এখনো পর্যন্ত মোট ১,০৮,৩২৪ টি শূন্য পদের জন্য ১২ টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই সংখ্যার সঙ্গে ২০২৫-২৬ সালে আরো ৫০, ০০০-এর বেশি নিয়োগ হবে।
এই পথগুলি বিভিন্ন ক্যাটাগরির জন্য রয়েছে, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, মন্ত্রণালয়, লেভেল-১ , এবং অন্যান্য। এই চাকরিগুলির জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ,যেমন- আইটিআই, ডিপ্লোমা, স্নাতক ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

আবেদনের পদ্ধতি: প্রার্থীরা অঞ্চল ভিত্তিক RRB ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রার্থীদের নিজ নিজ অঞ্চলের শূন্য পদ ও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তৃত জানতে অফিসিয়াল RRB ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে।( Indian Railways)

 

 

Related Articles