Election Blunder: একুশে জুলাই-এর প্রচারে প্রয়াত নেতা! নেটিজেনদের মধ্যে পড়ল শোরগোল
পুরুলিয়ার রঘুনাথপুরের এই পোস্টার অন্যরকম চর্চা তৈরি করেছে। কেউ কেউ বলছেন, প্রয়াত তৃণমূল নেতারা কিভাবে প্রচারের তালিকায় থাকতে পারেন ?
Truth of Bengal: বিধানসভা ভোটের আগে একুশে জুলাই-এর শহিদ সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে আলাদা গুরুত্ব বহন করছে। ছাব্বিশের ভোটে বিরোধীদের অপপ্রচার,বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই,সহ নানা ইস্যুতে সোচ্চার হতে তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই একুশের মঞ্চে দেশকে দিশা দেন। এবার রাজ্যের ভোটের আগে প্রচার বাড়তি মাত্রা পেয়েছে। কিন্তু তার মাঝে পুরুলিয়ায় দেখা গেল আজব কাণ্ড। সেখানে প্রচারের তালিকায় নাম রয়েছে প্রয়াত নেতা। রঘুনাথপুরের ফেস্টুনে দেখা যাচ্ছে,স্বর্গীয় সুধীর বাউরীর নাম। নেট নাগরিকদের মধ্যে এই ঘটনায় শোরগোল পড়েছে। কেউ কেউ কটাক্ষ করছেন,মৃত মানুষ কিভাবে প্রচারে রয়েছেন (Election Blunder) ?
আরও পড়ুনঃ IIM Joka: কাউন্সেলিংয়ের নামে ডেকে ছাত্রীকে যৌন নিগ্রহ দ্বিতীয় বর্ষের ছাত্রের
তৃণমূল কংগ্রেসের তরফে এবার প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখা যাচ্ছে। দলের গঠনতন্ত্রকে মর্যাদা দিয়ে প্রতীক বড় জায়গা পাচ্ছে। ঘাসের ওপর জোড়াফুলকে সামনে রেখে একুশের ভোটে প্রত্যাবর্তনের সুর বাঁধতে চায় তৃণমূল কংগ্রেস। বিরোধীরা যখন ছন্নছাড়া,তৃণমূল তখন ঘর গোছাতে ব্যস্ত। গণ-সংগঠন থেকে তৃণমূল কংগ্রেস, সব জায়গাতেই একুশে রেকর্ড ভিড়ের লক্ষ্যে জোরদার প্রচার চলছে। তার মাঝে পুরুলিয়ার রঘুনাথপুরের এই পোস্টার অন্যরকম চর্চা তৈরি করেছে। কেউ কেউ বলছেন, প্রয়াত তৃণমূল নেতারা কিভাবে প্রচারের তালিকায় থাকতে পারেন ? সুধীর বাউরী যদি মারা যান,তাহলে তাঁর নাম কেন এই তালিকায় রাখা হল ? এটি কী উদ্দেশ্যপ্রণোদিত, নাকি এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে (Election Blunder)?
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ঘটনায় হতবাক। সংগঠনের মূল লক্ষ্য নীচের তলার কর্মীরা এককাট্টাভাবে লড়বে।সেখানে এই উলটপূরাণ কার্যতঃ তৃণমূল কংগ্রেসের বাইরের মানুষকেও অবাক করছে। সবাই তাই হাল্কা ছলে বলছে,প্রয়াত নেতার ছায়া কী রয়ে গেছে সংগঠনের অন্দরে (Election Blunder) ?






