রাজ্যের খবর

Dengue Prevention: বর্ষা এলেই ডেঙ্গি নিয়ে চিন্তা- ডেঙ্গি মোকাবিলায় তৎপর প্রশাসন, সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর

Dengue Prevention measures intensified in Bengal as the monsoon advances. State health department and local bodies ramp up surveillance

Truth Of Bengal: বাড়ির আনাচে-কানাচে, কিংবা রাস্তার ধারের গর্তে জমা জলেও জন্মায় মশার লার্ভা। আর তার পরেই বিপদের চেনা আশঙ্কা বাড়তে থাকে(Dengue Prevention)। অর্থাৎ মশাবাহিত রোগ ম্যালেরিয়া, ডেঙ্গি বা চিকুনগুনিয়া মাথা চাড়া দিয়ে ওঠে রাজ্যের জেলায় জেলায়। কিন্তু বিগত বেশ কয়েক বছর জুড়ে এ রাজ্যের ছবিটা একটু অন্যরকম। বর্ষা নামার অনেক আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। রাজ্য স্বাস্থ্য দফতর একদিকে যেমন পরিকাঠামো ও পরিষেবার দিকে নজর দিয়েছে, তেমনই সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে প্রচারও চালিয়েছে। তাই পরিবর্তিত চিত্র নজরে পড়ছে বিভিন্ন জেলায়। হুগলি জেলাতেও তেমনই ছবি ধরা পড়ল।

[আরও পড়ুনঃ Robotic Rehabilitation: প্রথমবার রোবট দিয়ে চিকিৎসা বাংলাদেশে! ঢাকায় চালু রোবটিক রিহ্যাব সেন্টার]

বৃষ্টি চলছেই। একদিকে নিম্নচাপ, অন্যদিকে বর্ষার মৌসুমি বায়ু। বর্ষা আর মশার যুগলবন্দী ভাঙতে তৎপর পঞ্চায়েত থেকে পৌরসভা। নদিয়া জেলাতে ঠিক কেমন ছবি, ঘুরে দেখল বাংলা জাগো(Dengue Prevention)। মুর্শিদাবাদ জেলাতেও সচেতন প্রশাসনের ছবিই নজরে পড়ল। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে স্বাস্থ্যকর্মীদের দিনরাত নজরদারি জারি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নজর রাখলো আমাদের ক্যামেরা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

উত্তরবঙ্গের একাধিক জেলায় অতীতে ডেঙ্গির প্রকোপের ছবি দেখা গিয়েছে(Dengue Prevention)। এবার উত্তর দিনাজপুরে অন্য ছবিই দেখতে পাওয়া গেলো। সরেজমিনে দেখলেন আমাদের প্রতিনিধি। বর্ষা এখনো বেশ কয়েকদিন বিরাজ করবে বঙ্গে। সেই সময়ে যাতে মশাবাহিত রোগ মাথা তুলে না দাঁড়াতে পারে, তার জন্য সদাসতর্ক প্রশাসন।

Related Articles