Truth of Bengal: বাংলায় যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পায়নে বাড়তি গুরুত্ব রাজ্য সরকারের। পুজোর পর রাজ্যে আয়োজন করা হবে শিল্প কনক্লেভ। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিল্প সংক্রান্ত সিনার্জি কমিটির পর্যালোচনা বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র।তথ্যপ্রযুক্তি,সেমিকনডাক্টর সহ ৭টি ফোকাস এরিয়া বলে অমিত মিত্র উল্লেখ করেন (Industry Conclave)।
আরও পড়ুন: Eastern Council: রাঁচিতে ইস্টার্ন জোনাল কাউন্সিল বৈঠক, মমতার অনুপস্থিতিতে প্রতিনিধিত্বে চন্দ্রিমা
বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে রেকর্ড বিনিয়োগ প্রস্তাব এসেছে।বিজিবিএসে ৪লক্ষ ৪০হাজার ৫৯৫ কোটির লগ্নি প্রস্তাব আসায় শিল্প সম্ভাবনা আলাদা গতি পেয়েছে। এবার আরও উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে পুজোর পর বাংলার সরকার আয়োজন করছে শিল্প কনক্লেভ। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্টেট লেভেল ইনভেসমেন্ট সিনার্জি কমিটির পর্যালোচনা বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মূলত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরে গঠিত স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Industry Conclave)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এই বৈঠকেই মুখ্যমন্ত্রীর পরামর্শে সাতটি ক্ষেত্রকে বেছে নিয়ে একটি গাইডলাইন তৈরি হয়েছে। সেই গাইডলাইন মেনেই এবার পুজোর পরে এই বিশেষ শিল্প কনক্লেভ অনুষ্ঠিত হতে চলেছে। এই সিনার্জি কমিটির চেয়ারম্যান রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন,বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে যে শিল্প প্রস্তাব এসেছিল, সেই শিল্প প্রস্তাবগুলির বাস্তবায়নের ক্ষেত্রে কোথায় সমস্যা বা বিনিয়োগে বাধা রয়েছে সেগুলি নির্ণয় করা এবং সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ করাই এই কমিটির মূল কাজ (Industry Conclave)।’






