খেলা

David Ancelotti: বোতাফোগোর হটসিটে বসতে চলেছেন আনসেলত্তির পুত্র

আসন্ন মরসুমে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর প্রধান কোচ হতে চলেছেন বর্তমানে ব্রাজিল দলের প্রধান কোচ কার্লো আনসেলত্তির পুত্র ডেভিড আনসেলত্তি।

Truth of Bengal: বিগত কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন বাবার ছায়াতলে নয়, এবার নিজেই স্বাধীনভাবে কোচিং করাবেন। এবার তাঁর সেই সাধ পূরণ হতে চলেছে। আসন্ন মরসুমে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর প্রধান কোচ হতে চলেছেন বর্তমানে ব্রাজিল দলের প্রধান কোচ কার্লো আনসেলত্তির পুত্র ডেভিড আনসেলত্তি। ডেভিডের বোটাফোগোর প্রধান কোচ হওয়ার খবর নিশ্চিত করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম-ও। এমনকি চলতি সপ্তাহেই তিনি বোটাফোগো ক্লাবের কোচ হিসেবে তাঁর নতুন অধ্যায়ের সূচনা করবেন বলেও জানা গিয়েছে ওই সংবাদমাধ্যম সূত্রে (David Ancelotti)।

প্রসঙ্গত, আনসেলত্তি যখন এসি মিলানের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তখন ফুটবলার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে মিলানের ক্লাবটির বয়সভিত্তক দলে যোগ দিয়েছিলেন ডেভিড। কিন্তু ফুটবলার হিসেবে তিনি সেইভাবে নজর কাড়তে পারেননি। তারপরই ২০০৯ সালে কোচিংয়ে চলে আসার সিদ্ধান্ত নেন তিনি (David Ancelotti)।

আরও পড়ুন: Technical Education: পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হবে না ভিন রাজ্যে, কেন জানেন?

ডেভিডের কোচিং জীবনটা শুরু হয় ২০১২ সালে বাবার হাত ধরেই। আনসেলত্তি তখন ছিলেন পিএসজি-র দায়িত্বে। আর সেখানেই ফিটনেস কোচ হিসেবে প্রথম অধ্যায় শুরু করেন ডেভিড। মাত্র এক বছর সেখানে থেকেই বাবার সঙ্গে সঙ্গে ডেভিড-ও চলে আসেন স্পেনে। ২০১৩ সালে রিয়ালের হটসিটে ছিলেন কার্লো আনসেলত্তি। সেবারও বাবার সঙ্গে ফিজিক্যাল ট্রেনার হিসেবে ছিলেন ডেভিড। এরপর কোচ হিসেবে ডেভিডের পদোন্নতি হয় ২০১৬ সালে যখন তিনি উয়েফার এ লাইসেন্স ডিগ্রি অর্জন করেন। তারপর থেকে নাপোলি, এভারটনের মতো ক্লাবেও বাবার সঙ্গে আর ফিজিক্যাল ট্রেনার হিসেবে নয়, সহকারী কোচ হিসেবেই বাবার সঙ্গে ছিলেন ডেভিড। তবে সহকারী কোচ হিসেবে তাঁর পথ চলা শুরু হয় যখন আনসেলত্তি বায়ার্নের দায়িত্বে ছিলেন (David Ancelotti)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

প্রসঙ্গত, এরপর কার্লো আনসেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড় বর্তমানে ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। এবং ব্রাজিলে আসার সময়ও তাঁর সহকারী হিসেবে ছিলেন পুত্র ডেভিড। তবে ডেভিডের স্বাধীন কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ্যে আসার পরই তাঁর সঙ্গে স্কটল্যান্ডের রেঞ্জার্স এবং ইতালির ক্লাব কোমো ইচ্ছাপ্রকাশ করেছিল। কিন্তু তাদের ডাকে সাড়া না দিয়ে ডেভিড ব্রাজিলেই আপাতত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন (David Ancelotti)।

এদিকে বোটাফোগোতে তাঁর কোচিং স্টাফ থেকে শুরু করে দলের ফুটবলার হিসেবে কাদের তিনি দলে রাখতে চান, তা এখনও ঠিক করেননি ডেভিড। আপাতত, সে ইউরোপে ছুটি কাটাতে ব্যস্ত। তারপর সেখান থেকে ফিরে এসে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

Related Articles