রাজ্যের খবর

Howrah Incident: হাওড়ায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার এক পরিবারের তিন সদস্যের দেহ

সকাল থেকে তাঁদের ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আবাসনের অন্য বাসিন্দারা প্রথমে কিছু বুঝতে পারেননি।

Truth of Bengal: একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু। সোমবার সকালে এক বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ। মৃতরা হলেন বলরাম খাঁ (৬৫), তাঁর স্ত্রী শেলি খাঁ (৫৭) এবং তাঁদের একমাত্র ছেলে সম্বৃত খাঁ। ঘটনাটি ঘটে হাওড়ার জগাছা থানার অন্তর্গত রামরাজাতলার হাটপুকুর লেনে (Howrah Incident)।

জানা গিয়েছে, ওই পরিবার শিবালয় আবাসনের চারতলায় থাকতেন। সকাল থেকে তাঁদের ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আবাসনের অন্য বাসিন্দারা প্রথমে কিছু বুঝতে পারেননি। পরে ওই পরিবারের এক আত্মীয় ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করতে না পেরে চিন্তিত হয়ে পড়েন। ফোনে কোনও সাড়া না পাওয়ায় তিনি সরাসরি আবাসনে গিয়ে হাজির হন। পরে তিনি ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। তাতেও সাড়া না মেলায় অন্য বাসিন্দাদের খবর দেন। এরপরেই পুলিশে যোগাযোগ করা হয় (Howrah Incident)।

আরও পড়ুনঃ Alifa Ahmed: আলিফার শপথ কবে? জানিয়ে দিলেন অধ্যক্ষ

জগাছা থানার পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেখা যায়, একটি ঘরের বিছানায় পড়ে রয়েছে গৃহকর্তা বলরাম খাঁ ও তাঁর স্ত্রী শেলি খাঁর নিথর দেহ। পাশের ঘর থেকে উদ্ধার হয় তাঁদের ছেলে সম্বৃতের দেহও। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় (Howrah Incident)।

পুলিশ সূত্রে খবর, মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনজন। তবে এটি খুন নাকি আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার সম্ভাবনাকে প্রাধান্য দিলেও পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট পাওয়া গিয়েছে কি না, তা খোঁজার পাশাপাশি আর্থিক টানাপোড়েন বা অন্য পারিবারিক সমস্যার সূত্রও খতিয়ে দেখা হচ্ছে (Howrah Incident)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

জানা গিয়েছে, বলরাম খাঁ এলআইসির প্রাক্তন কর্মী ছিলেন। তাঁর স্ত্রী শেলি খাঁ পোস্ট অফিসে কর্মরত ছিলেন। তাঁদের ছেলে সম্বৃত একটি আইটি সংস্থায় চাকরি করতেন। প্রতিবেশীদের কথায়, পরিবারটি মিশুকে ছিল। তাঁদের সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল না বলেই দাবি বাসিন্দাদের। সেই কারণেই এই আকস্মিক মৃত্যুর ঘটনা ঘিরে প্রশ্ন আরও জোরাল হয়েছে (Howrah Incident)।

Related Articles