রাজ্যের খবর

Broken Bridge: ভাঙা সেতু পরিদর্শনে চন্দ্রকোনার সমষ্টি উন্নয়ন আধিকারিক

Truth Of Bengal: বন্যায় ভেঙে গিয়েছে কাঠের সেতু। ওই সেতু দিয়েই স্কুলে যাতায়াত করে এলাকার অধিকাংশ পড়ুয়া। প্রবল বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে নদী, আর সেই জলের তোড়ে সেতু ভেঙে পড়ায় স্কুলে কমছে উপস্থিতির হার(Broken Bridge)। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার অন্তর্গত চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বাগপোতা এলাকার ঘটনা।

[আরও পড়ুন:Bankura: প্রায় ৭০ বছরের ঐতিহ্য! বিড়ি শ্রমিকদের আজও খবর পড়ে শোনান ‘খবরওয়ালা’ পশুপতি নাগ ]

একদিকে সামনেই পরীক্ষা, অন্যদিকে স্কুলে উপস্থিতির হার কম। তাতেই দুশ্চিন্তায় পড়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত কুমার পাল। দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন বিডিও-কে(Broken Bridge)। বিদ্যালয়ের প্রায় ৬০-৭০ শতাংশ পড়ুয়া এই কাঠের সেতু পেরিয়ে স্কুলে আসে। সেতু ভেঙে যাওয়ায় তাদের প্রায় ৮-১০ কিলোমিটার ঘুরে স্কুলে আসতে হয়। এর ফলে অনেকই স্কুলে আসছে না।

লিঙ্ক: https://www.facebook.com/truthofbengal/

তারপরেই ব্লকের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে ওই সেতু পরিদর্শন করলেন বিডিও উৎপল পাইক। সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, ‘প্রবল জলস্রোতে সেতুটির কিছুটা অংশ ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে(Broken Bridge)। ফলে অনেক পড়ুয়া স্কুলে আসতে পারছে না। আমরা ওই সেতু সংস্কারের বিষয়ে উদ্যোগ নিচ্ছি। জেলাশাসকের সঙ্গেও কথা হয়েছে’।

Related Articles