Pant Punished: আম্পায়ারের সঙ্গে ‘তর্ক’-এর জের, আইসিসি শাস্তি দিল পন্থকে
Pant faces ICC punishment for breaching Level 1 of the code of conduct after showing dissent over a ball change.
Truth Of Bengal: হেডিংলেতে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট চলছে (Pant Punished)। সিরিজের প্রথম টেস্টেই ভারতীয় ব্যাটারদের মধ্যে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন সহ অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু হলে কি হবে, আইসিসি-র শাস্তির হাত থেকে নিজেকে বাঁচাতে পারলেন না তিনি। টেস্টের তৃতীয় দিনে বল পরিবর্তন নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুন্ন হয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় উইকেটরক্ষক।
আরও পড়ুন: Paschim Medinipur: মাকে মেয়ের সঙ্গে দেখা করতে বাধা ! আশ্রমে দেহ ব্যবসা সহ কুকর্মের অভিযোগ
তাঁর এই আচরণের জন্য তিনি যে শাস্তির মুখে পড়তে পারেন, তা নিয়ে একটা জল্পনা ছিলই ক্রিকেটপ্রেমীদের মধ্যে। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। আইসিসি সূত্রে খবর, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ভারতীয় দলের সহ অধিনায়ককে তাদের আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের দায়ে লেভেল ১ অপরাধে দোষী সাব্যস্থ করা হয়েছে(Pant Punished)।
FB POST: https://www.facebook.com/share/v/19E5x1hZax/
এর ফলে পন্থকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। কিন্তু কোনও আর্থিক জরিমনা বা ম্যাচে সাসপেন্ড হতে হয়নি। কেননা আইসিসি-র নিয়মে রয়েছে যদি কেউ মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুন্ন হয়ে অখেলোয়াড়চিত মনোভাব দেখান, তাহলে লেভেল-১ অথবা লেভেল-২ অপরাধ হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে ক্রিকেটারদের ম্যাচ ফিজ-র ৫০ শতাংশ অর্থও কেটে নেওয়া হয়। কিন্তু পন্থের ক্ষেত্রে এটা হয়নি। কারণ, পন্থ তাঁর এই ভুলের জন্য নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। এবং ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার শাস্তিও মাথা পেতে নিয়েছেন তিনি(Pant Punished)।






