রাজ্যের খবর

Gangasagar: ব্যাঙ্গালোরে কর্মরত অবস্থায় প্রাণ হারালেন গঙ্গাসাগরের সেনা জওয়ান

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০ জুন রাজস্থান থেকে সেনাবাহিনীর তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তপনের মৃত্যুর খবর জানানো হয়।

সৌরভ নস্কর, গঙ্গাসাগর: রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হল গঙ্গাসাগরের বাসিন্দা এক সেনা জওয়ানের। কর্মরত অবস্থায় ব্যাঙ্গালোরের সেনা ব্যারাকে রুমের মধ্যেই তাঁর দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত জওয়ানের নাম তপন জানা (৩১)। তিনি দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভার অন্তর্গত খাস রামকর যমুনাখালী এলাকার বাসিন্দা। তপন জানা ২০১৩ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাজস্থানের ২ নম্বর রাজপুত রেজিমেন্টে কর্মরত ছিলেন, যেখানে তিনি একজন কমান্ডো পদে নিযুক্ত ছিলেন। তাঁর কর্মস্থল ছিল ব্যাঙ্গালোরে (Gangasagar)।

আরও পড়ুন:  Bengal Rain Alert: দক্ষিণে ফের দুর্যোগের ভ্রুকুটি! একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০ জুন রাজস্থান থেকে সেনাবাহিনীর তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তপনের মৃত্যুর খবর জানানো হয়। আকস্মিক এই খবর শুনে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার। এরপর রবিবার বিকেলে তপনের কফিনবন্দি মৃতদেহ তাঁর বাড়িতে পৌঁছোয়। দেহ আসার পর কান্নায় ভেঙে পড়ে পরিবার-পরিজনেরা। এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া (Gangasagar)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

তপনের অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, শোকস্তব্ধ গোটা যমুনাখালী ও আশপাশের এলাকা। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মৃত্যুর পেছনে প্রকৃত কারণ জানা জরুরি। যদিও সেনা দফতরের তরফে এখনও পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। তদন্ত চলছে বলেই সূত্রের খবর (Gangasagar)।

Related Articles