Bazball Criticism: “বেপরোয়া ক্রিকেট শুধরাতে হবে” বাজবল প্রসঙ্গে ইংল্যান্ডকে পরামর্শ বয়কটের
Ahead of the India-England Test series, Geoffrey Boycott criticizes England’s reckless Bazball style and advises a focus on winning over entertainment.
Truth Of Bengal: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে বেপরোয়া ক্রিকেট খেলার অভিযোগ তুললেন দলের প্রাক্তন তারকা, তথা কিংবদন্তি ক্রিকেটার স্যার জফ্রি বয়কট (Bazball Criticism)। তিনি দাবি করলেন যে বেপরোয়াভাবে বাজবল ক্রিকেট খেলার ফলে তাদের বহু ম্যাচ হারতে হয়েছে এবং দলের ক্রিকেটারদের উচিত জয়ের উপর মন দেওয়া। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে ইংল্যান্ড বাজবল ছাড়া কিছু বোঝেনা এবং তা শুধরাতেও চায়না। বলা বাহুল্য, তিনি বুঝিয়ে দিলেন এই ধরনের খেলা চলে না টেস্ট ক্রিকেটে।
[আরও পড়ুন: Monsoon Update: বাড়বে বৃষ্টির দাপট? কী বলছে হাওয়া অফিস]
শুক্রবার, ২০ জুন, ভারত ও ইংল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। জয়কে পাখির চোখ করে শেষ মুহূর্তেও জোরদার অনুশীলন চালিয়ে যাচ্ছেন দুই দলের ক্রিকেটাররা। এই সিরিজ দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। একদিকে ভারতের কাছে সুযোগ রয়েছে গত দুটি সিরিজের ব্যর্থতা বলে ঘুরে দাঁড়ানোর। পাশাপাশি, শুভমান গিলের কাছে এটি একটি অগ্নিপরীক্ষা নিজেকে যোগ্য অধিনায়ক হিসেবে প্রমাণ করে দেখানোর। অন্যদিকে, এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে ইংল্যান্ড এবং তাদের লক্ষ্য থাকবে নিজেদের দাপট ধরে রাখার। অর্থাৎ এটা স্পষ্ট যে দুই দলই নিজেদের সেরাটা দেবে মাঠে (Bazball Criticism)।
তবে সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের খেলার ধরন নিয়ে অখুশি প্রকাশ করলেন কিংবদন্তি ক্রিকেটার স্যার জফ্রি বয়কট (Bazball Criticism)। তাঁর মতে, কমন সেন্স কাজে লাগিয়ে ব্যাজবল ক্রিকেট খেললে ভারতকে হারাতে পারবে ইংল্যান্ড। তিনি বলেন, “ওদের খেলা কিছুক্ষণের জন্য দর্শকদের মনোরঞ্জন দিলেও, ওদের বহু ম্যাচ হারাচ্ছে বেপরোয়া ক্রিকেট। ক্রিকেটারদের লক্ষ্য হওয়া উচিত দলের জয়ের উপর মন দেওয়া। ওদের লক্ষ্য হওয়া উচিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নেওয়া।”
FB POST: https://www.facebook.com/share/v/1BzNMT9axb/
তিনি আরো বলেন, “এবার যখন নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, তখন কারো রুচি তোদের বোঝানো যে মনোরঞ্জন দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জয় পাওয়া। জয় সঙ্গে যদি ভালো ব্যাটিংও দেওয়া যায়, তাহলে ভালো ব্যাপার সেটা। কিন্তু দলের ক্রিকেটাররা এখন ব্যাজবল ক্রিকেট ছাড়া কিছুই বোঝেনা। এটা ওদের শুধরে নিতে হবে। শিখতে হবে। কিন্তু ওরা না শিখতে চায়, না বদলাতে চায়।” এবার দেখার বিষয় যে আসন্ন টেস্ট সিরিজে কেমন পারফর্ম করে ইংল্যান্ড ক্রিকেট দল। তারা কি পারবে ঘরের মাঠে নিজেদের দাপট ধরে রাখতে। নাকি বাজিমাত করবে শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেড? কি হবে পরিণতি? তা বলবে সময় (Bazball Criticism)।






