কলকাতারাজ্যের খবর

Monsoon Update: বাড়বে বৃষ্টির দাপট? কী বলছে হাওয়া অফিস

South Bengal districts to witness moderate to heavy rain this week. IMD also alerts North Bengal regions including Darjeeling and Jalpaiguri.

Truth Of Bengal: ২৩ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Monsoon Update)। বিশেষ করে বৃহস্পতি ও শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে বলে খবর। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

[আরও পড়ুন: Thursday Horoscope: লক্ষ্মীবারে কেমন কাটবে ব্যবসা-প্রেম-সংসার? জানতে পড়ুন বৃহস্পতিবারের রাশিফল]

পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে কলকাতাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত এমনই চলবে বলে জানা যাচ্ছে।

গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পরে চলতি সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। একই পরিস্থিতি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজায় থাকবে (Monsoon Update)

FB POST: https://www.facebook.com/truthofbengal/videos/550128804698554/

উত্তরবঙ্গেও চলছে বৃষ্টিপাত। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই জারি রয়েছে সতর্কতা (Monsoon Update)

Related Articles