Elderly mother cheated: জমির জন্য মা-বোনকে মার! মালদায় ভাই-বোনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
মিথ্যে কথা বলে সই করিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ছোট ছেলে এবং ছোট মেয়ের বিরুদ্ধে।
Truth of Bengal: পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক হল মা এবং সন্তানের সম্পর্ক।কিন্তু বৃদ্ধ মায়ের শেষ সম্বল জমি হাতানোর জন্য সন্তানদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। মিথ্যে কথা বলে সই করিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ছোট ছেলে এবং ছোট মেয়ের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে ভাই বোনের হাতে আক্রান্ত বড় দিদি। বড় ছেলে-মেয়েকে নিয়ে সুবিচারের আশায় থানার দ্বারস্থ বৃদ্ধা মা।যদিও অপরপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের অভিযোগ করেছে। ঘটনার তদন্তে পুলিশ।মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাউয়ামারী গ্রামের বাসিন্দা দিলরোশন বেবা (৭৫)। স্বামী বেলাল হোসেন মারা গেছেন তেরো বছর আগে।দিলরোশনের চার সন্তান রয়েছে। দুই ছেলে এবং দুই মেয়ে (Elderly mother cheated )।
আরও পড়ুন: Kasba Tragedy: স্ত্রী-পুত্রের দেহে একাধিক ক্ষতচিহ্ন! কসবায় উদ্ধার একই পরিবারের ৩ জনের দেহ
তার সম্বল বলতে রয়েছে দশ কাঠা জমি। অভিযোগ ছোট ছেলে ইস্তাবুর রহমান এবং ছোট মেয়ে জয়গোন নেশা কয়েক মাস ধরেই মায়ের থেকে জমি নিজেদের নামে করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু দিলরোশন বেবা রাজি হন নি। যেহেতু এই জমি তার শেষ সম্বল। তাই তার দাবি ছিল যত দিন তিনি বেঁচে থাকবেন এই জমি তার নামেই থাকবে। পরবর্তীতে নিয়ম অনুযায়ী প্রত্যেক ছেলে মেয়ে সেই ভাগ পাবে।কিন্তু ইস্তাবুর এবং জয়গোন মাকে ভুল বুঝিয়ে সই করিয়ে প্রতারণা করে সেই জমির মধ্যে আট কাঠা নিজেদের নামে করিয়ে নেন। দিলরোশন সেটা বুঝতে পারলে তার অন্য দুই ছেলে মেয়েকে জানান। গ্রামে সালিশি বসে। কিন্তু তারা জমি ফেরত দিতে রাজি হননি (Elderly mother cheated )।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
এরপরেই বড় মেয়ে মেনকা এবং ছেলে সেতাবুর প্রতিবাদ করে। অভিযোগ তারপরে ছোট ভাই এবং বোন, বড় দিদি মেনোকা কে মারধর করে। এদিন বৃদ্ধা বড় ছেলে মেয়েকে সাথে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে মারধরে অভিযুক্ত ছোট বোন জয়গোন নেশার ছেলের দাবি তার দিদা মা এবং মামার নামে স্বেচ্ছায় এই জমি লিখে দিয়েছে। তারা মারধর করেনি। বরং তাদের মারধর করা হয়েছে। দিদা যখন জমি রেজিস্ট্রি দিচ্ছিল। সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। কিছু দালালদের চক্করে পড়ে এসব করছে। তবে গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Elderly mother cheated )।






