Pilot Tribute: অবশেষে ঘরে ফিরল দেহ, ক্যাপটেন সুমিত-কে শ্রদ্ধা জানালেন বাবা
Loved ones pay emotional tribute to the Air India pilot killed in the tragic crash.
Truth Of Bengal: চোখে জল নিয়ে ছেলেকে শেষ শ্রদ্ধা জানালেন এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় মৃত পাইলট সুমিত সাবারওয়ালের বাবা (Pilot Tribute)। ডিএনএ পরীক্ষার পর মঙ্গলবার সুমিতের মৃতদেহ তাঁর বাড়িতে নিয়ে আসা হয়। মৃত পাইলটকে শেষবারের মতো দেখার জন্য এদিন অনেকেই উপস্থিত ছিলেন। পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব, সকলেই কান্নায় ভেঙ্গে পড়েছিলেন।
গত ১২ই জুন মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। ঘটনায় প্রাণ হারান অনেকে। কোনরকমে রক্ষা পান একজন। গোটা দেশে নেমে আসে শোকের ছায়া। রাজনৈতিক থেকে শুরু করে বিনোদন ও ক্রীড়া, সকল মহলই সমবেদনা জানায়। ইতিমধ্যেই বেশ কয়েকজনের ডিএনএ পরীক্ষা করা হয়ে গিয়েছে। তাঁদের মধ্যে একজন সংস্থার পাইলট সুমিত সাবারওয়াল (Pilot Tribute)।
FB POST: https://www.facebook.com/share/p/16TyTsRoPS/
মৃত পাইলটের ডিএনএ পরীক্ষা করে দেহ তাঁর মুম্বাইয়ের বাড়িতে পাঠানো হয়। অন্তিম দেখা দেখার জন্য সেখানে উপস্থিত ছিলেন সুমিতের পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয়, বন্ধুবান্ধব সকলেই। ছিলেন তাঁর সহকর্মীরাও। সকলেই চোখে জল নিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। তাঁর মধ্যে ছিলেন সুমিতের বাবাও। জানা গিয়েছে, ছেলে নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি ছেড়ে পিতার দেখাশোনা করবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই কথা আর রাখা হয়নি। এক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল সুমিতের এবং না ফেরার দেশে চলে গেলেন তিনি। সেখানে উপস্থিত অনেকেই সাংবাদিকদের জানান যে সুমিত কতটা ভাল মানুষ ছিলেন। সাক্ষাৎকার দিতে গিয়ে অনেকের চোখে জল চলে আসে (Pilot Tribute)।






