কলকাতারাজ্যের খবর

Monsoon Arrival: জল্পনার অবসান! দক্ষিণবঙ্গে প্রবেশ করছে মৌসুমি বায়ু, উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির দাপট

বুধবার দুপুরের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বহু প্রতীক্ষিত মৌসুমি বায়ু।

Truth of Bengal: বর্ষা নিয়ে জল্পনার অবসান। “কবে নামবে বর্ষা?”—এই প্রশ্নের উত্তর এবার স্পষ্ট করে জানিয়ে দিল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামীকাল মঙ্গলবার বিকেল অথবা তার পরের দিন, অর্থাৎ বুধবার দুপুরের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বহু প্রতীক্ষিত মৌসুমি বায়ু। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার বিকেলের মধ্যেই মৌসুমি অক্ষরেখার প্রভাব ছড়িয়ে পড়বে ওড়িশা ও ছত্তীসগঢ়ের একাংশে। এরপর কাল বা পরশুর মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং গুজরাতের আরও কিছু এলাকায় এই অক্ষরেখা সক্রিয় হবে (Monsoon Arrival)।

আরও পড়ুন: Subhman Gill: ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই নিজেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভমন

দক্ষিণবঙ্গে আগামী সাতদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার কিছুটা বৃষ্টির পরিমাণ কম হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার ও শুক্রবারে বৃষ্টির দাপট আবার বাড়তে পারে, বিশেষ করে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা হাওয়া বইতে পারে (Monsoon Arrival)।

Truth of Bengal fb Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

উত্তরবঙ্গে বরাবরের মতোই বর্ষার প্রভাব বেশি পড়তে চলেছে। সোমবার ও মঙ্গলবারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির মাত্রা বেশি হতে পারে। বুধবার থেকে আবারও নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং ও কালিম্পং জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সবমিলিয়ে রাজ্যের উত্তর ও দক্ষিণ — দুই বঙ্গেই বর্ষা সক্রিয় হতে চলেছে চলতি সপ্তাহের মধ্যেই। দক্ষিণবঙ্গে শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে থাকবে প্রবল বৃষ্টির সম্ভাবনা। তাই যারা বর্ষার অপেক্ষায় ছিলেন, প্রস্তুত থাকুন — আপনার দরজায় কড়া নাড়ছে মৌসুমি বায়ু (Monsoon Arrival)।

 

Related Articles