দেশ

Air India Crash: আমেদাবাদে ভেঙে পড়ল বিমান! সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা

Truth Of Bengal: আমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান (Air India Crash)। বৃহস্পতিবার টেক অফের সময় এই ঘটনা ভয়াবহ ঘটনাটি ঘটেছে। বিমানে বহু যাত্রী ছিল। এদিন এয়ার ইন্ডিয়ার এই বিমানটি লন্ডনের জন্য রওনা দিয়েছিল। বিমানে থাকা সকল যাত্রী ও কর্মীদের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন।

আমেদাবাদের মেঘানিতে এই ঘটনা ঘটেছে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কাল ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারিদিক। দমকল ইঞ্জিনের পাশাপাশি অ্যাম্বুলেন্সও পৌঁছেছে সেখানে। যে বহুতলের ওপর আছড়ে পড়েছিল বিমানটি সেই বিল্ডি-এও আগুন লেগে যায়। আশেপাশের বাড়িতেও আগুন লেগে যায়। এদিকে বিমানটি পড়ে চারিদিকে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে।

[আরও পড়ুন: Snake Bite: কামড়ে দেওয়া চন্দ্রবোড়াকে নিয়ে হাসপাতালে ছুটলেন মহিলা! দেখুন ভিডিয়ো]

কিন্তু কী কারণে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটল? সূত্রের খবর এই বিমানের মধ্যে অনেক জ্বালানী ছিল। তবে কী সেই জ্বালানীর জন্য এই ঘটনা! আশে পাশের মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর, বিমানে ২টি শিশুও ১০ জন ক্রু মেম্বার ও বহু যাত্রী ছিল।

Related Articles