ক্লাসিক্যাল দাবায় গুকেশের কাছে হার মানলেন বিশ্বের একনম্বর ম্যাগনাস কার্লসেন
World number one Magnus Carlsen loses to Gukesh in classical chess
Truth Of Bengal: সোমবার ক্লাসিক্যাল দাবায় নজির বিহনী ঘটনা ঘটালেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। ভারতীয় দাবাড়ুর কাছে হারের মুখ দেখতে হল নরওয়ের বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাশ কার্লসেন। এর আগে কার্লসেনকে পরাজিত করে বিশ্ব দাবাড় মঞ্চে ইতিহাস গড়েছিলেন আর এক ভারতীয় দাবুড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দা। এবার সেই তালিকায় প্রজ্ঞার পর যুক্ত হল গুকেশের নাম-ও। প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের ম্যাচের শুরুতে প্রতিদ্বন্দ্বী কার্লসেনের কাছে বেশিরভাগ সময়ই পিছিয়ে ছিলেন গুকেশ। কিন্তু তারপরই বাজিমাত করেন ভারতীয় দাবাড়ু।
ম্যাচে কালো ঘুঁটি নিয়ে খেলছিলেন ম্যাগনাশ। অপর দিকে গুকেশ খেলছিলেন সাদা ঘুঁটি নিয়ে। কিন্তু ম্যাচের শুরু থেকেই কার্লসেন যেভাবে খেলা শুরু করেছিলেন, তাতে অনেকেই ভেবেছিলেন যে কার্লেসন হয়ত ফের একবার গুকেশকে হারাতে চলেছেন। না, তা হয়নি। বরঞ্চ শেষ পর্যন্ত কার্লসেনকেই হারতে হল গুকেশের কাছে।
কার্লেসনকে হারিয়ে ম্যাচ জেতার পর গুকেশ বলেন, ‘সোমবার আমার কাছে অত্যন্ত ভাগ্যবান একটা দিন, কেননা আমি কার্লসেনের মতো বিশ্বখ্যাত দাবাড়ুকে পরাজিত করেছি। যাঁর বিপক্ষে খেলা মানেই ১০০ বারের মধ্যে ৯৯ বারই হারের সম্ভাবনা থাকে। কিন্তু সোমবার সেটা হয়নি।’
ভারতীয় দাবাড়ুর আরও সংযোজন, ‘ম্যাচে আমি কেবল প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য ভাল কিছু চালের অপেক্ষায় ছিলাম। অবশেষে দেখলাম কার্লসেন আমাকে সেই সুযোগ দিয়ে দিলেন। সুতরাং সেই সুযোগই কাজে লাগিয়েছি আমি।’






