নিষিদ্ধ মাদক নিয়ে নির্বাসিত হয়ে ‘শিক্ষা পেয়েছি’ টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের আগে বললেন রাবাডা
Rabada says he 'learned' from drug ban ahead of Test Championship
Truth Of Bengal: চলতি আইপিএল-র মাঝপথে আচমকাই শুভমন গিলের দল গুজরাট টাইটান্স ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাবাডা। যা নিয়ে সেই সময় শোরগোল পড়ে গিয়েছিল ক্রিকেট দুনিয়ায়। পরে জানা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার নিষিদ্ধ মাদক সেবন করে একমাসের জন্য নির্বাসিত হয়েছেন। তারপর নিজের এই কৃতকর্মের জন্য ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন তিনি। এবার সেই বিষয় নিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাবাডা জানান, ‘আমি আমার সেই দুঃসময় কাটিয়ে আবার মাঠে ফিরতে পেরেছি। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমরা সতীর্থ যাঁরা আমার অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত, তাঁরা হয়ত আমার এমন কাণ্ডের জন্য দুঃখ পেয়েছিলেন। আমি তাঁদের কষ্ট দেওয়ার জন্য একান্তভাবে কাছে ক্ষমা চাইছি। কেননা আমি মনে করি ওরা আমার সতীর্থ। ওদের কাছে কোনও বিষয় নিয়ে লুকানোর কিছু নেই।’
রাবাডা এখানেই থেমে না থেকে তাঁর আরও সংযোজন, ‘আমি ভুল করেছি, তার জন্য ক্ষমাও চেয়েছি। তবে সেটা একবারই। কেউ যদি ভেবে থাকেন যে আমার এমন ভুলের জন্য আমি বার বার ক্ষমা চাইব, তা নয়।’
প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হল অস্ট্রেলিয়া। হাইভোল্টেজ টুর্নামেন্টের আগে রাবাডার এমন নিজের কৃতকর্মের জন্য ভুল বুঝতে পেরে স্বীকারোক্তি আলোড়ন সৃষ্টি করেছে ক্রিকেট






