কলকাতারাজ্যের খবর

তৃণমূলের সভাপতি ও চেয়ারপার্সনের নাম ঘোষণা, একাধিক রদবদল, দেখে নিন তালিকা

Trinamool announces names of president and chairperson, multiple reshuffles, check out the list

Truth Of Bengal: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের জোরদার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। প্রথমেই সংগঠনে জোর। রাজ্যের জেলায় জেলায় সভাপতি ও চেয়ারপার্সনদের নাম ঘোষণা করা হল তৃণমূলের পক্ষ থেকে। কলকাতা থেকে দার্জিলিং সব জেলার ক্ষেত্রেই সভাপতি এবং চেয়ারপারসনদের নাম ঘোষণা করা হয়েছে। তবে বীরভূম এবং কলকাতা উত্তর এর ক্ষেত্রে কোন নির্দিষ্ট একজনকে সভাপতির দায়িত্ব দেয়া হয়নি। কোর কমিটি গড়ে দিয়েছে দল। সাংগঠনিক কাজকর্ম সামলাবে এই কোর কমিটি।

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি ও চেয়ারপারর্সনে নাম পরে ঘোষিত হবে। এক ঝলকে দেখে নেওয়া যাক তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে কারা এলেন: কলকাতা দক্ষিণ সাংগঠনিক জেলার চেয়ারপার্সন মনীশ গুপ্তা, সভাপতি দেবাশীষ কুমার। কলকাতা উত্তর সাংগঠনিক জেলার চেয়ারপার্সন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই জেলায় নয় জনের কোর কমিটিতে রয়েছেন অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, ডক্টর শশী পাঁজা, সুপ্তি পান্ডে, স্বপন সমাদ্দার, স্বর্ণকমল সাহা এবং বিবেক গুপ্তা।

বীরভূম জেলার চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়। এই জেলায় কোর কমিটিতে আছেন অভিজিৎ সিনহা, অনুব্রত মণ্ডল, আসিস ব্যানার্জি, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, সুদীপ্ত ঘোষ। জেলার নির্বাচিত সাংসদরাও থাকছেন কোর কমিটিতে।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার চেয়ারপার্সনের দায়িত্ব পেয়েছেন দিপ্তেন্দ্র নারায়ন রায় এবং সভাপতি সুজিত কুমার রায়। কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারপার্সন তরুণ মাইতি এবং সভাপতি পীযূষ কান্তি পান্ডা। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারপার্সন মমতা ঠাকুর এবং সভাপতি বিশ্বজিৎ দাস। নদিয়া কৃষ্ণনগর সাংগঠনিক জেলা চেয়ারপার্সন রূকবানুর রহমান এবং সভাপতি মহুয়া মৈত্র।

Related Articles