মাথার দাম ছিল এক কোটি! ছত্তিশগড়ে এনকাউন্টারে নিকেশ ৮ মাওবাদী
Price on head was Rs 1 crore! 8 Maoists killed in encounter in Chhattisgarh

Truth Of Bengal: সপ্তাহ কয়েক আগেই শান্তি প্রস্তাব দেওয়া হয়েছিল মাওবাদীদের তরফ থেকে। সেই পরিস্থিতির মাঝেই নিরাপত্তা বাহিনীর গুলিতে মাওবাদী নিহতের খবর সামনে আসে। এবারের ঘটনাস্থল, ঝাড়খণ্ড। প্রশাসন সূত্রে খবর, সোমবারই নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছিল ৮ জন মাওবাদী। এই ৮ জনের মধ্যে একজনের মাথার দাম ছিল প্রায় এক কোটি টাকা। বিবেক ছাড়া বাকিদের মধ্যে কয়েকজনের মাথার দাম ছিল প্রায় ৫০ লাখ টাকা। এই গুলির লড়াইতে এখনও পর্যন্ত কোনও সেনা জওয়ানের হতাহত হওয়ার খবর মেলেনি বলে জানা যাচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, বকারোর জঙ্গলে সোমবার সকালেই অভিযানে নামে সিআরপিএফের জঙ্গল ওয়ারফেয়ার ইউনিট, কোবরা ও ঝাড়খণ্ড পুলিশ। ভোর সাড়ে পাঁচটা নাগাদ পাহাড়ে শুরু হয় গুলির লড়াই।

তাতেই ৮ জনের নিহত হওয়ার খবর মেলে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র। সেগুলির মধ্যে রয়েছে, একে সিরিজের রাইফেল, কিছু ইনফ্যানট্রি অস্ত্রশস্ত্র, একটি স্বয়ংক্রিয় রাইফেল, একটি পিস্তল, আটটি দেশি বন্দুক।

চলতি মাসেই অমিত শাহের তরফ থেকে মাওবাদীদের অস্ত্র ত্যাগের বার্তা দেওয়া হয়েছিল। তার কথা থেকে উঠে এসেছিল, হিংসা পরিবর্তন ঘটাতে পারে না। তিনি এক কোটি টাকা ঘোষণা করেছিলেন ছত্তিশগড়ের গ্রামগুলির উন্নয়নের জন্য। তার প্রতিশ্রুতি ছিল, মাওবাদীরা আত্মসমর্পণ করলে সরকার তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে।

এমনকি ২০২৬ এর মার্চের মধ্যেই মাওবাদী মুক্ত দেশ গড়ার বার্তাও দিয়েছিলেন তিনি। তার মাঝে কিছু সপ্তাহ আগে ছত্তীসগঢ়ের বস্তারে মাওবাদীদের তরফে শান্তি আলোচনার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তার মাঝে পশ্চিমবঙ্গে নিহত হয় মাওবাদী কিষেণজির ভাই বেনুগোপাল। সেই ঘটনার পরও দুই মাওবাদী নিহত হয় ছত্তিশগড়ে। আর এবার ঝাড়খন্ডে ৮ মাওবাদী নিহতের খবর পাওয়া যায়।






