বিনোদন

বিয়ের পর থেকে লাগাতার কটাক্ষ, সপাটে জবাব দিলেন সোনাক্ষি, কি বললেন অভিনেত্রী?

Sonakshi responded to the constant sarcasm since marriage, what did the actress say?

Truth Of Bengal: সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। গতবছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। তবে বিয়ের পর থেকেই একের পর এক কটাক্ষ, ট্রোলের শিকার হয়ে আসছেন সোনাক্ষী। আসলে ভিন ধর্মে বিয়ে করার জন্যে বার বার কটাক্ষ ধেয়ে আসছে শত্রুঘ্ন-কন্যার দিকে। তবে এবার বেজায় চটেছেন সোনাক্ষী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডিভোর্স নিয়ে মন্তব্য করেছিলেন একজন। ব্যাস সপাটে জবাব দিলেন অভিনেত্রী। সম্প্রতি সোনাক্ষীর এক পোস্টে এক নেটিজেন কটাক্ষভরা মন্তব্য করেন, ‘তোমার ডিভোর্সের সময় ঘনিয়ে এসেছে’। আর এমন মন্তব্যে রীতিমতো মেজাজ হারান শত্রুঘ্ন কন্যা। কড়া জবাব দেন সেই নেটিজেনকে। তিনি জবাবে লেখেন, ‘প্রথমে তোর মা-বাবা করবে, তারপর আমি। কথা দিলাম।’ আর সোনাক্ষীর এই জবাব রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনাক্ষী-জাহির। সাদামাটা ভাবেই আইনি কাগজে সইসাবুদ করে বিয়েটা করে ফেলেন। পরিবারের লোকজন কাছের বন্ধুবান্ধবদের নিয়ে বিয়ে সেরেছিলেন। পরে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন সোনাক্ষী-জাহির।

সেখানে দেখা গিয়েছিল বলিউডের একাধিক তারকাকে। তবে বিয়ের পরেও ধর্ম বদলাননি সোনাক্ষী, নিজেই জানিয়েছিলেন সেই কথা। তবে শোনা গিয়েছিল, তাঁদের বিয়ের খুশি নন বাবা শত্রুঘ্ন সিনহার। এমনকি বিয়েতে মত ছিল না তাঁর দুই দাদা লব ও কুশের। তাই রেজিস্ট্রির দিন রাতে যে রিসেপশন পার্টি দিয়েছিলেন জাহির ও সোনাক্ষী, তাতেও ছিলেন না লব ও কুশ। তবে মত অমত যতই থাক এখন জাহিরের সঙ্গে সুখেই সংসার করছেন সোনাক্ষী। তাঁদের সুখী দাম্পত্যের ঝলক মেয়ে সোশ্যাল মিডিয়ায় চোখ বোলালেই।

Related Articles