রাজ্যের খবর

বেআইনিভাবে মজুত রাখা তেলের গুদামে অগুন, আতঙ্কে এলাকাবাসী

Fire breaks out in illegally stored oil warehouse, locals in panic

Truth Of Bengal: নিউ জলপাইগুড়ির ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বিপরীতে বেআইনিভাবে মজুত করে রাখা তেলের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

জানা গিয়েছে, বুধবার রাতে স্থানীয়রা দেখতে পান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বিপরীতে বেআইনিভাবে মজুত রাখা তেলে আগুন ধরে যায়। তা দেখে প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন মুহুর্তের মধ্যে তার তীব্রতা দেখাতে থাকে। এরপরেই স্থানীয়রা পুলিশ ও দমকলকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি স্টেশন থেকে দুটি ইঞ্জিন ও ফুলবাড়ি থেকে একটি ইঞ্জিন।

দমকল কর্মীদের কয়েক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বারংবার ওই এলাকায় আগুন লাগছে। গোটা বিষয় খতিয়ে দেখা উচিত। তবে কিভাবে আগুন লাগল তা এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ ইতিমধ্যে খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা। অপরদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসী দের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।

Related Articles