আন্তর্জাতিক

অক্সিজেন ছাড়া বাঁচতে পারে এই প্রাণী, আবিষ্কার করল ইজরায়েলের একটি গবেষণা

This animal can survive without oxygen, discovered by an Israeli study

Truth Of Bengal : পৃথিবীতে বাঁচার জন্য প্রয়োজন অক্সিজেন। অক্সিজেন ছাড়া কোন প্রাণী বাঁচতে পারে না পৃথিবীতে। জীবনে বেঁচে থাকার জন্য দুটি অপরিহার্য উপাদানের মধ্যে একটি হলো অক্সিজেন।

তবে শুনে অবাক হবেন। পৃথিবীতে এবার নাকি অক্সিজেন ছাড়াও বাঁচতে পারবে প্রাণীরা। ইজরায়েলের এই নতুন চিন্তাধারা দেখে হতবাক গোটা বিশ্ব। সেই দেশের একটি গবেষণার সঙ্গে যুক্ত দল অবাক করা আবিষ্কার করে দেখিয়েছেন। তাদের মতে প্রতিটি প্রাণীর কোষকে ক্ষমতা দেয় অক্সিজেন। পৃথিবীর মধ্যে বসবাস করা প্রতিটি প্রাণী কিভাবে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে সেটাই ছিল তাদের মূল লক্ষ্য।

তবে পৃথিবীতে বসবাসকারী এমন একটি প্রাণী আছে যারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে যার নাম হলো হিনিগুয়া সালমিনিকোলা। এটি হলো এক ধরনের প্যারাসাইট, যার বাঁচার জন্য দরকার পড়ে না, অক্সিজেন। এটি দেখতে অনেকটা জেলিফিসের মত। তবে জেলিফিসের মতো দেখতে হলেও আদতে এটি জেলিফিস নয়। এই তথ্য আবিষ্কারের পর থেকেই আকাশ থেকে পড়ছেন বিজ্ঞানীরা কিভাবে এই প্যারাসাইট অক্সিজেন ছাড়াই বেঁচে থাকছে এ বিষয়ে গবেষকরা জানিয়েছেন এদের দেহের মধ্যে রয়েছে এক ধরনের মাইটোকনড্রিয়া। যা দেহে শক্তি প্রদান করে। আর এই মাইটোকনড্রিয়া আসলে অক্সিজেন দ্বারা পরিচালিত। যে কারণে প্যারাসাইট অক্সিজেন ছাড়াই বাঁচতে সক্ষম । বিজ্ঞানীদের মতে যদি এই প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে তাহলে অন্য প্রাণীদের দেহের মধ্যে এই কার্যকারিতা অবলম্বন করা যেতে পারে।

এই প্যারাসাইট মূলত থাকে জেলিফিস কোরাল এবং সমুদ্রের নিচে থাকা গাছের মধ্যে। আর এই প্যারাসাইটের ক্রিয়া যদি অন্য জীবের মধ্যে ঘটে, তাহলে ভবিষ্যতে পৃথিবীতে বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন পড়বে না।

Related Articles