IPL 2024খেলা

আইপিএল-এ নাইটদের ট্রামকার্ড বরুণ

Varun is the trump card for the Knights in the IPL

Truth Of Bengal: গত আইপিএল-এ স্পিনার বরুণ চক্রবর্তীকে নিজেদের দলে রেখে দিয়েছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। তাঁদের সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে তার প্রমাণ অবশ্য আর কিছুদিন পরেই যানা যাবে। কিন্তু তার আগে জাতীয় দলের হয়ে ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণের পারফরম্যান্স যেন নাইট কর্তাদের ভরসা ও প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

চিত্র : সংগৃহীত

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ যেভাবে বল হাতে বিপক্ষের ব্যাটারদের নাজেহাল করেছেন, তাতে আগামী দিনের তারকা হিসাবেও দেখছেন কেউ কেউ। কাজেই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতাকে সম্বল করে বরুণ যে আইপিএল-এ নাইটদের হয়ে বল হাতে আরও উজ্জ্বল নেবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

চিত্র : সংগৃহীত

শুধু নাইট কর্তাদেরই নয়, বরুণকে নিয়ে আশাবাদী নাইট সমর্থকরাও। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বরুণকে ঘিরে পোস্টও শুরু করে দিয়েছেন তাঁরা। ক্রিকেট বিশেষজ্ঞরাও বলছেন, বরুণ এবার আইপিএল-এ নাইটদের ট্রামকার্ড।

চিত্র : সংগৃহীত

তবে যাঁকে নিয়ে এত আলোচনা, সেই বরুণ এখনও অবধি কোনও মন্তব্যই করেননি। হয়ত মনে মনে নাইটদের হয়ে তাঁর পরিকল্পনার ছক কষছেন। গত আইপিএল-এ বরুণ নাইটদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। এবারও বরুণকে নিয়ে তাই স্বপ্নের জাল বুনছেন আপামর কেকেআর প্রেমীরা। বরুণ তাঁদের আস্থার মর্যাদা রাখতে পারবেন কি না, তা সময়ই বলবে।

চিত্র : সংগৃহীত

Related Articles