দেশ

ভারতের বিদেশমন্ত্রীর কনভয়ে খালিস্তানি জঙ্গিদের হামলা

Khalistani militants attack Indian Foreign Minister's convoy

Truth Of Bengal: এস জয়শঙ্করের কনভয়ে হামলা। হামলা চালিয়েছে খালিস্তানি জঙ্গিরা। পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। মঙ্গলবারই ব্রিটেনে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । আর লন্ডনেই বিদেশ মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে চালানো হয় হামলা। এই পুরো ঘটনাই ঘটে পুলিশের সামনে।

জানা গিয়েছে লন্ডনের চ্যাথাম  হাউসে বৈঠক সেরে বেরোনোর পরেই ভারতের বিদেশমন্ত্রীর গাড়িতে লক্ষ্য করে চালানো হয় হামলা। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে খালিস্তানি জঙ্গিরা। লন্ডনের চ্যাথম হাউসের বাইরে ও দেওয়া হয় খালিস্তানি স্লোগান।

জয়শঙ্করের উপর হামলার চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বিদেশ মন্ত্রীর কনভয়কে লক্ষ্য করে উদ্যতভাবে ছুটে চলেছেন এক ব্যক্তি। তার মুখে ভারত বিরোধী স্লোগান। পুলিশ এবং মন্ত্রীর সামনেই ভারতের পতাকা ছিঁড়তেও দেখা গেল ওই উগ্রপন্থীদের। প্রথমদিকে পুলিশ হস্তক্ষেপ না করলেও পরের দিকে পুলিশ এই ঘটনায় হস্তক্ষেপ করে। পুলিশি মদতে সমস্ত উগ্রপন্থীদের সরিয়ে দেওয়া হয় সেখান থেকে।

Related Articles