দেশ

যৌথ সংসদীয় কমিটিতে পাশ ওয়াকফ বিল

Waqf Bill passed in Joint Parliamentary Committee

Truth Of Bengal: যৌথ সংসদীয় কমিটিতে পাস হয়ে গেল বিতর্কিত ওয়াকফ বিল। ২০২৪ সালে আগস্টে এই বিল পেশ করা হয়েছিল। সেই বিলে ১৪টি সংশোধনী প্রস্তাব করেছে কমিটি। ওয়াকফ বিল পাশ নিয়ে বিরোধীরা যথারীতি সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন। সেই কারণেই এই বিল পাস করানোর জন্য তোড়জোর। সবমিলিয়ে এই বিলে ৪৪টি সংশোধনীর দাবি করেছিলেন বিরোধী সাংসদরা। কিন্তু তাঁদের দাবি নাকচ করে দিয়েছে কমিটি। মাত্র ১৪টি সংশোধনীর প্রস্তাবে মত দিয়েছে কমিটি।