ফের ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেফতার এক বাংলাদেশী মহিলা
Bangladeshi woman arrested again at India-Bangladesh border
Truth Of Bengal: নদিয়ার কৃষ্ণগঞ্জে আবারও গ্রেফতার বাংলাদেশি। বৃহস্পতিবার সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এক বাংলাদেশি মহিলাকে ধরে। ধৃত ওই মহিলার নাম পরভিন বেগম, আনুমানিক বয়স ৩২ বছর। জানা যায়, ওই বাংলাদেশী মহিলা মুম্বাইতে কবরখানা এলাকায় পরিচারিকার কাজ করতেন। সেখানে পুলিসের ধরপাকর হচ্ছে দেখে সেই ভয়ে পালিয়ে আসে ওই মহিলা।
এরপর পুলিশ ওই মহিলার কাছ থেকে ৩ টি মোবাইল, দুটো নতুন ঘড়ি, একটি ক্যামেরা, একটি আধার কার্ড, একটি প্যান কার্ড ও কিছু ভারতীয় টাকা উদ্ধার করে। সূত্রের খবর, গত ৮ মাস আগে উত্তর ২৪ পরগনার বনগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসে মহিলা অনুপ্রবেশকারী। আটক হওয়া ওই মহিলার মূল উদ্দেশ্য ছিল, কোনো অসৎ উপায়ে বাংলাদেশে ফিরে যাওয়া। কিন্তু তার আগেই নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় সে।
আরও জানা যায়, তার বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া থানার কেরলিয়া গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ। তবে ধৃত ওই অনুপ্রবেশকারীকে তোলা হয় কৃষ্ণনগর আদালতে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মোট ৭ জন ছিল। বাকিরা পালিয়ে গেলেও ধৃত ওই মহিলা পুলিশের হাতে ধরা পড়ে যায়। ইতিমধ্যেই সীমান্ত লাগোয়া এলাকায় বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, সম্ভবত গেদে সীমান্ত দিয়ে অসৎ উপায়ে বাংলাদেশে যাওয়ায় তাদের একমাত্র উদ্দেশ্য ছিল।






