রাজ্যের খবর
গাড়ির হেডলাইট জ্বালাতেই চক্ষু চড়কগাছ! রাস্তায় বসে সাক্ষাৎ মৃত্যু!
cheetah spotted on road of dooars
Truth Of Bengal: ডুয়ার্সের রাস্তায় রাতের অন্ধকারে বসে রয়েছে চিতাবাঘ! ছোটো গাড়ির হেডলাইটের আলোয় পরিষ্কার দেখতে পেলেন কয়েকজন। কিছুক্ষণ পরে চিতাবাঘটি ঢুকে পড়ে একটি চা বাগানে। ডুয়ার্সের মেটেলি-সামসিং রাজ্য সড়কের ঘটনা।
জানা গিয়েছে, সোমবার রাতে একটি ছোট গাড়িতে করে কয়েকজন ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তারা চিতাবাঘটিকে দেখতে পান। এরপর গাড়ির গতি কমিয়ে দেন চালক। কিছুক্ষণের মধ্যেই চিতাবাঘটি রাস্তা পার করে পাশের চা বাগানে ঢুকে পড়ে। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন তারা।
চিতাবাঘ দেখতে পাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে তৎসংলগ্ন এলাকায়। এদিকে বন দফতরের পক্ষ থেকে চা বাগানের মাঝ দিয়ে ও জঙ্গলের মাঝ দিয়ে চলে যাওয়া রাস্তায় ধীরগতিতে গাড়ি চালানোর আবেদন জানানো হয়েছে।






