হৃদরোগে আক্রান্ত হয়ে হোটেলের পার্কিংয়েই মৃত্যু চালকের
Driver dies of heart attack in hotel parking lot
Truth Of Bengal: বিষ্ণুপুরে বিলাসবহুল হোটেলের পার্কিংএ দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে দেহ উদ্ধার। পুলিশ জানিয়েছে মৃতের নাম অশোক রাজবংশী। বাড়ি কলকাতার নিউটাউন এলাকায়। হোটেল সূত্রে জানা গিয়েছে দিন কয়েক আগে পর্যটকদের সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে হোটেলে এসেছিলেন অশোক রাজবংশী।
গতকাল রাতে তিনি হোটেলের সামনে নিজের গাড়িতে মধ্যেই শুয়েছিলেন। আজ সকালে পর্যটকরা শুশুনিয়া পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির সামনে এলে দেখেন গাড়ির মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে ওই চালক। এরপরই পুলিশে খবর দেওয়া হলে বিষ্ণুপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে হোটেলের পার্কিং-এর সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে ওই চালক গতকাল রাতে গাড়ির জানালার কাঁচ খুলে বমি করছিলেন। প্রাথমিক ভাবে ধারণা গাড়ির ওই চালক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।






