রাজ্যের খবর

প্রাতঃভ্রমণে বেরনোই হল কাল, পথ দুর্ঘটনায় মৃত ৩ আহত ২

Morning walk tomorrow, 3 dead, 2 injured in road accident

Truth Of Bengal: ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনাস্থল কাবুয়ারোড কালীমন্দির সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক। সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার প্রাতঃভ্রমণকারীদের। তিনজন সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে ছিলেন। এক পিকআপ ভ্যান বেপরোয়াভাবে আসছিলো ঐ রাস্তা দিয়ে।

ঐ পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। শনিবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কাবুয়ারোড কালীমন্দির সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে। ঐ তিনজনের মৃত্যুতেই থেমে নেই ঘটনাটি, আরও দুজন পথচারী যারা ওই রাস্তা দিয়ে আসছিলেন তারাও আহত হন। গাড়ির চালকও আহত হয়েছেন এই ঘটনার ফলে। আহতরা চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।

পথ দুর্ঘটনা মাত্রায় কমলেও পুরোপুরি কমানো কবে যাবে? তা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমস্ত পদক্ষেপ সব সময় অবলম্বন করা যাচ্ছে না। বেশীরভাগ ক্ষেত্রেই অসতর্কতার জন্য এরকম ঘটনা ঘটছে। মদ্যপান করে গাড়ি চালানোর জন্যই কি এই দুর্ঘটনা নাকি গাড়ির ব্রেক ফেল হয়ে যায় এরকম বহু প্রশ্নের উঁকি, এখনও পর্যন্ত ঠিক কোন ঘটনা এর নেপথ্যে তা জানা যাচ্ছে না।

Related Articles