Success Story : বিস্ময় বালিকা! মিনিটের মধ্যে দেড়শোর বেশি জাতীয় পতাকা চিহ্নিত করে নজির গড়লো এই খুদে
Success Story : Wonder Girl! This kid set a precedent by identifying more than 150 national flags within minutes

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : মাত্র ১ মিনিট ১ সেকেন্ড ১৭ মিলি সেকেন্ডে ১৫৫ টি স্বাধীন দেশের জাতীয় পতাকা চিহ্নিত করণ করে এবার ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে এক অনন্য নজির গড়ল নদিয়ার ৭ বছর বয়সী এক খুদে পড়ুয়া।
মাত্র ১ মিনিট ১ সেকেন্ড ১৭ মিলি সেকেন্ডে ১৯৫ টি দেশের জাতীয় পতাকা চিহ্নিতকরণ করে রেকর্ড গড়ল নদীয়ার ৭ বছর বয়সী এক শিশু কন্যা। নদয়ার শান্তিপুরের গোবিন্দপুর এর বাসিন্দা ডক্টর কৃষ্ণপদ বৈরাগীর তার ৭ বছরের কন্যা প্রকৃত বৈরাগী ইতিমধ্যে তার প্রতিভা নিয়ে নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। শান্তিপুর পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী প্রকৃতি, বয়স মাত্র ৭ বছর। বাবা ডক্টর কৃষ্ণপদ বৈরাগী হোমিওপ্যাথিক হেলথ অফিসার, মা ডক্টর স্বপ্না বৈরাগী পূর্ব বর্ধমানের স্কুল হেলথ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দেশের জাতীয় পতাকার প্রতি প্রকৃতির উৎসাহ তৈরি হয় মাত্র ২ বছর বয়স থেকেই।
তারপর থেকেই যত বয়স বাড়ে উৎসাহোর মাত্রা আরো বেড়ে যায়, যদিও বাবা ও মায়ের কৃতিত্ব কম নয়। মেয়ের ইচ্ছে শক্তিকে আরো শক্ত করতে দিনরাত পরিশ্রম করেছিলেন দুজনেই। পেশায় ডাক্তার সংসারের পরিকাঠামো ও ডাক্তারি জীবনের দায়িত্ব সবটাই পালন করে মেয়ের প্রতি ১০০ শতাংশ খেয়াল রাখেন তারা। আজ বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম এবং ছোট্ট খুদে পড়ুয়ার ইচ্ছে শক্তি সব মিলিয়ে পৌঁছে গেল ওয়ার্ল্ড রেকর্ডসে। ইতিমধ্যে বাড়িতে পৌঁছেছে শংসাপত্র, এছাড়াও মেডেল সহ অন্যান্য উপাধি। মেয়ের এই ছোট্ট বয়সের সাফল্যে এখন গর্বিত প্রকৃত বৈরাগীর মা ও বাবা। তবে আগামী দিনে প্রকৃতির স্মরণ শক্তিকে আরও তীব্র করতে এখন একটাই লক্ষ্য পিতা-মাতা দুজনেরই।






