কলকাতারাজ্যের খবর

আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে শীতের দাপট

শনিবার ফের ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠলেও উল্লেখযোগ্যভাবে সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পাওয়ার ফলে শীত অনুভূত হয়েছে বেশি করে।

Truth Of Bengal: রাজ্যে শীতের আমেজ অব্যাহত।ডিসেম্বরের শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। কলকাতা ও তার আশেপাশের এলাকাতেও জমিয়ে ঠান্ডা উপভোগ করছে নগরবাসী। শুক্রবার ১৫-র নিচে নেমেছিল পারদ, শনিবার ফের ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠলেও উল্লেখযোগ্যভাবে সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পাওয়ার ফলে শীত অনুভূত হয়েছে বেশি করে।

জেলার কোথাও কোথাও কনকনে ঠান্ডায় জবুথবু আম বাঙালি। উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে তো বটেই, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও পারদ নিচের দিকেই। আগামী সাতদিনও কলকাতা ও জেলায় এরকমই থাকবে ঠান্ডার আমেজ, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভোরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে। রাতে নামবে তাপমাত্রার পারদ।

দার্জিলিং সহ পাহাড় সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের মালদহ, দুই দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলেও জানানো হয়েছে।

Related Articles