রাজ্যের খবর

দুই তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬ এর ভোটে আমরাই ফিরব, পরিষদীয় বৈঠকে মমতা

We will return in the 26th election with two-thirds of the votes, Mamata in the assembly meeting

Truth Of Bengal: তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে একাধিক বিষয়ে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল নেত্রী বলেন, রাজ্যে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরাই ফিরব। পশ্চিমবঙ্গে আর কারোর দরকার নেই সঙ্গে থাকার।

দলের কিছু নেতার দল বিরোধী মন্তব্য নিয়ে এদিন কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলনেত্রী এদিন বলেন অনেকেই দল বিরোধী মন্তব্য করছেন। পরে ক্ষমা চাইছেন। বারবার ক্ষমা করা সম্ভব নয়। এদিন জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন মমতা। তাঁর কথায় অন্যায় ভাবে বালুকে আটকে রাখা হয়েছিল।

দিল্লির বিধানসভা নির্বাচনে আপের পরাজয় নিয়ে এদিন নিজের মতামত দলীয় বৈঠকে ব্যক্ত করেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে আপকে সাহায্য করেনি কংগ্রেস। আবার হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি আপ। দুই দল একসঙ্গে লড়লে এই ফল হতো না।

Related Articles