রাজ্যের খবর
Uttar Dinajpur: উত্তর দিনাজপুরে মৃত্যুর ঘটনা কি এসআইআর এর সঙ্গে জড়িত? নোট – এ কি বলা হল?
কমিশন সূত্রে খবর, মৃত্যুর আগের দিন এক নিমন্তন্ন বাড়িতে যাওয়ার পরি শারীরিকভাবে পরিস্থিতি অবনতি হতে থাকে।
Truth of Bengal: উত্তর দিনাজপুরের জয়ন্তী সরকারের মৃত্যু নিয়ে জেলা প্রশাসন থেকে নির্বাচন কমিশনের ‘নোট’ দেওয়া হল। প্রাথমিক ক্ষেত্রে মনে করা হচ্ছে এই মৃত্যুর সঙ্গে এস আই আর-এর সম্পর্ক নেই। মৃতা জয়ন্তী সরকারের শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই এই মৃত্যু। কমিশন সূত্রে খবর, মৃত্যুর আগের দিন এক নিমন্তন্ন বাড়িতে যাওয়ার পরি শারীরিকভাবে পরিস্থিতি অবনতি হতে থাকে। ওনার আগে থেকেই হাই সুগার সহ বিভিন্ন রোগ ছিল।
দক্ষিণ ২৪ পরগনার একজনের সঙ্গে মৃতার এপিক নাম্বার এক হয়ে যায়। নোটে বলা হয়েছে, এই সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই মৃতা ফর্ম সিক্স পূরণ করেছিলেন। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল, এই মৃত্যু এস আই আর -এর জন্য।






