রাজ্যের খবর

Unopposed Victory: বিনা প্রতিদ্বন্দ্বিতায় উত্তরবাড় সমবায়ে তৃণমূলের জয়, মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ বিরোধীদের

Unopposed victory for TMC in Bengal's co-operative election as the party bags all 59 seats in Uttarbar.

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: ফের বিনা প্রতিদ্বন্দিতায় সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে জয় পেল তৃনমূল। আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় সমবায় সমিতির মনোনয়ন জমার শেষ দিনেও কোনো আসনেই বিরোধীরা মনোনয়ন জমা না করায় সমিতির ৫৯ টি আসনেই জয় ছিনিয়ে নেয় তৃনমূল( unopposed victory)। বিরোধীদের দাবি ওই সমবায় সমিতির কোনো আসনেই তাঁদের গায়ের জোরে মনোনয়ন করতে দেয়নি তৃনমূল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল।

[আরও পড়ুনঃ Social Issues: সহিংসতা ও বৈষম্য সৃষ্টির কারণ]

বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় সমবায় সমিতিতে একসময় একচেটিয়া দখল ছিল বামেদের। রাজ্য সরকারে পালাবদলের পর ওই সমবায়ের  পরিচালন সমিতির দখল নেয় তৃনমূল( unopposed victory)। তারপর থেকে কার্যত একচেটিয়াভাবে ওই সমবায় নিজেদের দখলে রেখেছে তৃনমূল। এবারও তার অন্যথা হলনা। আজই ছিল ওই সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়নের শেষ দিন। কিন্তু শেষ দিনেও বিরোধীদের কোনো প্রার্থী মনোনয়ন জমা না করায় ওই সমবায়ের পরিচালন সমিতির ৫৯ টি আসনেই বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করে তৃনমূল। জয়লাভের পর তৃনমূলের জেলা ও ব্লক নেতৃত্বের সঙ্গে সবুজ আবির উড়িয়ে তা উদযাপন করেন জয়ী প্রার্থীরা। তৃনমূলের জেলা সভাপতির দাবি বিরোধী  শূন্য করে সমবায়ের এই জয় আসলে উন্নয়নের জয়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এই জয়কে পাথেয় করে ২০২৬ এর ভোটে বিষ্ণুপুর মহকুমার ৬ টি আসনেই জয়ের পতাকা ওড়াবে তৃনমূল। বিরোধীদের দাবি সমবায়ের ওই নির্বাচনে বিরোধীদের গায়ের জোরে মনোনয়ন করতে দেয়নি তৃনমূল( unopposed victory)। নাহলে ফল অন্যরকম হত। এলাকার মানুষ ২০২৬ এর নির্বাচনে ভোট বাক্সে এর জবাব দেবে। বিরোধীদের অভিযোগ উড়িয়ে তৃনমূলের পাল্টা দাবি পুলিশ, প্রশাসন ও সংবাদ মাধ্যম সকলেই ছিল। তাঁরা সকলেই দেখেছেন বিরোধীরা মনোনয়ন জমা দিতে আসেননি। তৃনমূলের চ্যালেঞ্জ বিরোধীরা নিজেদের অভিযোগের স্বপক্ষে প্রমাণ দেখাতে পারলে তৃনমূল সমস্ত প্রার্থী প্রত্যাহার করে নেবে।

Related Articles