রাজ্যের খবর

বেআইনি নির্মাণে বাধা দেওয়ায় ইঞ্জিনিয়ারকে হুমকি তৃণমূল কাউন্সিলরের

Trinamool councilor threatens engineer for obstructing illegal construction

Truth Of Bengal: এগরা পৌরসভার বেআইনি নির্মাণে বাধা দিতে গেলে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি ও সরকারি কাজে বাধা। অভিযোগের তীর এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শেখ সুরুজ আলীর দিকে।

এই ঘটনায় মহকুমা শাসকের কাছে দ্বারস্থ ওই ইঞ্জিনিয়ার। জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাম মুনমুন মিশ্র ত্রিপাঠী।

তিনি সরকারি নিয়ম বহির্ভূত বাড়ি তুলছেন জানতে পারেন এগরা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন। যথারীতি তিনি সরকারি নিয়ম মেনে অবৈধ নির্মাণের কাছে পৌঁছে যান, অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন বাড়ির মালিকপক্ষকে। তাতে মালিক কোন প্রকার এই কাজ বন্ধ করতে চাননি।

যথারীতি ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন তিনি কাজ থেকে ফিরে আসেন পৌরসভার অফিসে। সেখানে বিষয়টি এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েকের কাছে জানান।

Related Articles