নির্দিষ্ট সময়ের আগেই ছাড়ল ট্রেন! তারপর যা হল…
The train left before the specified time! Then what happened...

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : নির্দিষ্ট সময়ের আগেই স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন এমনই ঘটনা ঘটেছে হাওড়া আমতা শাখায় পাঁতিহাল স্টেশনে। যাত্রীদের অভিযোগ নির্দিষ্ট সময়ের থেকে কম সময় দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দেওয়ায় ফলে হুড়মুড়িয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে আহত হন যাত্রীরা তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা যাত্রীও ছিলেন। মঙ্গলবার রাত আনুমানিক ৮:৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার পাঁতিহাল স্টেশনে।
মিন্টু নামে এক যাত্রীর অভিযোগ প্রতি স্টেশনে লোকাল ট্রেন ৩০সেকেন্ড দাঁড়ানোর নিয়ম থাকলেও এদিন হাওড়া থেকে আমতাগামী ট্রেনটি ১০-১২ সেকেন্ড পাঁতিহাল স্টেশনে দাঁড়িয়েই চলতে শুরু করলে বহু যাত্রী নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী তাদের মধ্যে মহিলাও ছিলেন। এই ঘটনার পরেই যাত্রীরা স্টেশনে বিক্ষোভ দেখাতে থাকেন।
প্রায় ১ঘন্টা পরে আমতা থেকে হাওড়া যাওয়ার সময়ে ট্রেনটিকে আটকে চালকের কাছে বিক্ষোভ দেখান যাত্রীরা। ঘটনাস্থলে আসে আর পি এফ ও বড়গাছিয়া থানার পুলিশের হস্তক্ষেপে সমস্যা মিটে গেলেও প্রায় ৩০ মিনিটের মত আটকিয়ে পড়ে ট্রেনটি।






