উন্নয়ন প্রকল্পে সুন্দরবনের উচ্চ বদ্বীপের নদী সংস্কারের কাজ, সুন্দরবনকে সাজাতে তৎপর রাজ্য সরকার
Sundarbans damp

The Truth of Bengal: প্রায় ১৫ বছরে আয়লা, বুলবুল, আমফান, ইয়াসের মতো ঝড় সুন্দরবনবাসীর জীবন ওলটপালট করে দিয়েছে। বিপর্যয়ের কিনারায় দাঁড়িয়ে থাকা সুন্দরবনকে ঢেলে সাজাতে রাজ্য সরকার মাষ্টারপ্ল্যান তৈরি করতে তত্পর।কেন্দ্র টাকা না দিলেও বাংলার সরকার সাধ্যমতো সংস্কারের কাজে নেমেছে। উন্নয়ন প্রকল্পে সুন্দরবনের উচ্চ বদ্বীপের নদী সংস্কারের কাজ দ্রুততর করার বিষয়টি লক্ষ্যণীয়।
বাঁধ সংস্কারে রাজ্যের বরাদ্দ ১১২০কোটি ৫০লক্ষ টাকা
৩৩৬কোটি ১৫লক্ষ টাকা ব্যয় করেছে রাজ্য সরকার
পরিকাঠামো সহ নানা কাজে বরাদ্দ ৩৭৩৫ কোটি টাকা
৫বছরের মধ্যে বাঁধ নির্মাণের ব্লুপ্রিন্ট কার্যকর করা হবে
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের কাকদ্বীপ বিধানসভার নান্দাভাঙা নদী বাঁধে ধ্বস নামায় নদীতীরবর্তী এলাকার মানুষ প্রচণ্ড আতঙ্কে রয়েছেন। আবহাওয়া প্রতিকূল থাকায় নদী সংলগ্ন এলাকার মানুষের আতঙ্ক বেড়েছে। তাই প্রশাসনের কাছে তাঁদের আর্জি দ্রুত বাঁধ নির্মাণ ও সংস্কার করা হোক। কেন্দ্রীয় সরকার এই সুন্দরবনের পরিকাঠামোর শ্রীবৃদ্ধিতে কোনও নজর না দেওয়ায় ক্ষোভ রয়েই গেছে। এই অবস্থায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন। স্থায়ীভাবে কাঠামো তৈরি করে সুন্দরবনকে নবরূপ প্রদানের কর্মষজ্ঞ জোরদার করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে প্রশাসন। প্রাথমিক বাধা সরিয়ে সুন্দরবনের একের পর এক বাঁধ শক্তিশালী করার বিষয়েও নজর দেওয়া হচ্ছে বলে তিনি জানান। সুন্দরবনকে সুন্দর রূপ দেওয়ার কর্মষজ্ঞ আলাদা তত্পরতা পেয়েছে। আশা করা হচ্ছে এই বদ্বীপ অঞ্চলের ভাঙন প্রতিরোধী ক্ষমতা বাড়বে। প্রশাসনের দায়িত্ব-দায়বদ্ধতা ও কর্তব্যনিষ্ঠ থাকলে এই দ্বীপ অঞ্চলের পর্যটন থেকে আর্থ –সামাজিক রূপান্তর দ্রুততর হবে আশা করা যায়।





