চা বাগানের ঝোপ থেকে এক নাবালিকার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার,তদন্তে পুলিশ
Injured Dead body recovered

The Truth of Bengal: বীরপাড়া চা বাগানের ১৪ নং সেকশন থেকে এক নাবালিকার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। জানাগেছে গত ৪ ঠা জানুয়ারি বিকেল ৪ টা নাগাদ খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বীরপাড়া চা বাগানের বাসিন্দা বছর ৯ এর নাবালিকা প্রতীক্ষা ওরাও।
অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা নাবালিকা মেয়েটির সন্ধান পায়নি। সেই সময় পরিবারের তরফ থেকে দলগাঁও বীরপাড়া থানায় ওই নাবালিকার নিখোঁজ’র লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল। এদিন বিকেল আনুমানিক ৩ টা নাগাদ বীরপাড়া চা বাগানের ১৪ নং সেকশনে ঝোপঝাড়ে মধ্যে নাবালিকার ক্ষত বিক্ষত দেহ দেখতে পায় স্থানীয়রা।
এরপরেই দলগাঁও বীরপাড়া থানায় খবর দেয়া হয়। পুলিশ খবর পেয়ে নাবালিকার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে অনুমান, লেপার্ড’র হানায় ওই নাবালিকার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাবে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরপাড়া চা বাগান এলাকায়।






