বন্দিদশায় নিদ্রাহীন জিজ্ঞাসাবাদ! দাঁত মাজতেও দিত না, সামনে এল পূর্ণমের ভয়াবহ অভিজ্ঞতা
Sleepless interrogation in captivity! He wouldn't even let me brush my teeth, Poornam's horrific experience comes to light
Truth Of Bengal: কয়েক সপ্তাহ পাকিস্তানে বন্দি থাকার পর দিন দুয়েক হল মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। কিন্তু সামনে আসছে পাকিস্তানে কাটানো তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা। প্রতিরাতে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হত, তাকে ঘুমাতে দেওয়া হতো না। স্ত্রী রাজনীর সঙ্গে ফোনে কথা বলে এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর দিনই পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটির সময় অসাবধানতাবশত পাকিস্তানি সীমান্তে চলে যান পূর্ণম, সেখানে পাকিস্তান রেঞ্জারদের হাতে তিনি আটক হন। তিন সপ্তাহ পর মুক্ত হয়ে দেশে ফেরার পর তিনি স্ত্রীকে জানান, শারীরিক নির্যাতন না করা হলেও মানসিক দিক থেকে তিনি চূড়ান্তভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন।
ঘটনার কয়েক ঘণ্টা পর রাজনী সংবাদ মাধ্যকে জানান, “ও দেশের জন্য কাজ করবেই। ১৭ বছর ধরে করছে, আমরা গর্বিত। এবারও কাজে ফিরবে।” রাজনী আরও জানান, পূর্ণমকে পাকিস্তানের তিনটি আলাদা জায়গায় রাখা হয়েছিল, যার একটি সম্ভবত কোন বিমানঘাঁটির কাছে ছিল, কারণ তিনি নিয়মিত বিমান চলাচলের শব্দ শুনতেন।
তিনি আরও বলেন, “প্রতিদিন খাবার দেওয়া হতো, কিন্তু দাঁত মাজতে দিত না। ওর গলায় ক্লান্তির স্পষ্ট ছাপ ছিল, বলছিল ঘুমাতে দেয়নি।”
বুধবার সন্ধ্যায় ওয়াঘা-অটারি সীমান্ত দিয়ে পূর্ণমকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর তার স্বাস্থ্য পরীক্ষা ও পাকিস্তানে কাটানো সময় নিয়ে ডিব্রিফিং করা হয়। এই ঘটনায় দীর্ঘ তিন সপ্তাহের উদ্বেগের অবসান ঘটে শ পরিবারে।






