কলকাতারাজ্যের খবর

দুয়ারে সরকারের অষ্টম দফা শুরু আজ থেকে

Duare Sarkar

The Truth of Bengal: আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকারের অষ্টম দফা। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।এই দফায় আগের সব সরকারি প্রকল্প ছাড়াও একটি নতুন প্রকল্প যুক্ত হয়েছে। হর্টিকালচার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই দফা থেকে।

দুয়ারে সরকার শিবির দু’টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। দ্বিতীয় পর্বে ২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে। রাজ্যজুড়ে দু’লক্ষ শিবিরের আয়োজন করা হয়েছে। সংখ্যায় যা সপ্তম দফার চেয়ে বেশি।

এই শিবিরে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, কৃষকবন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ছাড়াও আরও বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে রাজ্যের মানুষ তাদের ঘরে বসেই সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন।

Related Articles