আজই সন্ধ্যা ৬ টায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
The chief minister has a meeting with the junior doctors today at 6 pm

Truth Of Bengal : আজই বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাড়িতে আজই ডাক্তারদের সঙ্গে বৈঠক। সন্ধ্যা ছটায় রয়েছে বৈঠক। জুনিয়র ডাক্তারদের বৈঠকে আমন্ত্রণ করলেন মমতা। ইমেইল করে জুনিয়র ডাক্তারদের বৈঠকের কথা জানালেন মুখ্য সচিব। ১৫ জনের প্রতিনিধি নিয়ে বৈঠকের ডাক। তবে ডাক্তারদের দাবি তারা ৩০ জনের প্রতিনিধি নিয়েই বৈঠক চান।
ইমেল মারফত মুখ্যমন্ত্রীকে ডাক্তারেরা জানিয়েছেন, ‘‘এই অচলাবস্থা কাটাতে আপনার সদর্থক উত্তরের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্বচ্ছতার সঙ্গে আলোচনা আশা করছি।’’
আন্দোলনকারীরা নিজেদের মধ্যে বৈঠকের পর জানান, “আমরা আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এখনো পাঁচ দফা দাবিতেই অনড়। স্বচ্ছতার প্রশ্ন থাকছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় করতে রাজি ডাক্তাররা। আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে ইমেইলে। যেকোনো সময় আমরা আলোচনা করতে প্রস্তুত। বৈঠকে যেতে রাজি আছি। নবান্নে ফের ইমেইল পাঠালেন আন্দোলনকারীরা।
জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, “মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে চাইছেন। আমরাও পাঁচ দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাইছি। বার বার আমরা এক কথাই বলছি, আমরাও আলোচনায় বসতে রাজি আছি।”
জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, ‘‘মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক। তিনি যে কোনও জায়গায় আসতে পারেন। আমাদের ধর্নামঞ্চে এসেছেন, স্বাগত জানাচ্ছি। আমাদের আন্দোলনের প্রতি এটাকে সমার্থক বলে মনে করি। এক জন অভিভাবক হিসাবে তিনি যে দৃষ্টিভঙ্গি দেখালেন, তা থাকা উচিত। কিন্তু ৩৪ দিন পর কেন এই দৃষ্টিভঙ্গি?”






