শিয়রে সাক্ষাৎ যমদূত, সুন্দরবনে আবারও বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর,
Sundarban fisherman dies in tiger attack

The Truth Of Bengal: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে আবার বাঘের আক্রমণে মৃত্যু। গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়ার কয়েকজন গিয়েছিলেন কাঁকড়া ধরতে। সেই সময় একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে দীপক মণ্ডল নামে এক মৎস্যজীবীরা ওপর। সঙ্গীরা বাঘের সঙ্গে লড়াই করেও তাঁকে বাঁচাতে পারেননি। পরে বাঘের মুখ থেকে দীপকের দেহ ফিরিয়ে আনার পর কান্নার রোল গ্রামে।
শিয়রে সাক্ষাৎ যমদূত থাকলেও পেটের দায়ে জঙ্গলে যেতে হয়। বেঁচে থাকার রসদ সংগ্রহ করতে গিয়ে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে সুন্দরবনে। বাঘের হামলায় আবারও মৃত্যু। সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হল দীপক মণ্ডল নামে এক ব্যক্তির। গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়ার কয়েকজন গিয়েছিলেন কাঁকড়া ধরতে। সেই সময় একটি বাঘ ঝাঁপিয়ে দীপক মণ্ডল নামে এক মৎস্যজীবীরা ওপর। সঙ্গীরা বাঘের সঙ্গে লড়াই করে তাঁকে বাঁচাতে পারেননি। ছোট নৌকা নিয়ে ওই মৎস্যজীবীরা সুন্দরবনের গভীরে ঢুকেছিলেন কাঁকড়া ধরতে। খাঁড়িতে কাঁকড়া ধরারা জন্য চার ফেলে অপেক্ষা করছিলেন তারা।
ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি বাঘ সেই সময়ে আচমকাই ঝাঁপিয়ে পড়ে দীপক মণ্ডলের ওপর। ঘাড়ে কামড় বসিয়ে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে। সবার চোখের সামনে থেকে বাঘটি ওই মৎস্যজীবীকে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে ঢুকে যায়। দীপককে বাঁচাতে সঙ্গীরা লাঠি ও বৈঠা নিয়ে বাঘের পিছু ধাওয়া করেন। চলতে থাকা বাঘে-মানুষে লড়াই। শিকার হাতছাড়া করতে নাছোড়বান্দা বাঘ তর্জন গর্জন করতে থাকে। শেষে সবার অসীম সাহসিকতায় বাধ্য হয়ে পিছু হটে বাঘটি। গর্জন করতে করতে মিলিয়ে যায় জঙ্গলে। বাঘের কামড়ে কার্যত ছিন্নভিন্ন হয়ে যাওয়া ওই মৎস্যজীবীর নিথর দেহটি নৌকায় চাপিয়ে এলাকায় ফেরেন। মর্মান্তিক মৃত্যুর খবর জানতে পেরে পরিবার সহ গোটা এলাকা কান্নায় ভেঙে পড়ে। খবর পেয়ে স্থানীয় সুন্দরবন উপকূল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাঘের আক্রমণে নিহত ওই মৎস্যজীবীর পরিবারের দাবি, বৈধ অনুমতি নিয়ে ওই দলটি কাঁকড়া ধরতে গিয়েছিল।





