কলকাতা

Fire in Kolkata: চতুর্থীর সকালে শহরে অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে প্রিন্স আনোয়ার শাহ রোডের গেস্ট হাউস

সূত্রের খবর, আগুনের উৎপত্তিস্থল ছিল গেস্ট হাউসের চারতলা, যেখানে অস্থায়ী কাঠের গঠন দিয়ে রান্নাঘর নির্মাণ করা হয়েছিল।

Truth of Bengal: চতুর্থীর সকালে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ এলাকার একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেস্ট হাউসটির শীর্ষতল থেকে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন প্রস্তুতিতে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন (Fire in Kolkata)।

আরও পড়ুনঃ শক্তিশালী অর্থনীতির সঙ্গে জিএসটির বোঝাও কমিয়ে আনা হবে: প্রধানমন্ত্রী

সূত্রের খবর, আগুনের উৎপত্তিস্থল ছিল গেস্ট হাউসের চারতলা, যেখানে অস্থায়ী কাঠের গঠন দিয়ে রান্নাঘর নির্মাণ করা হয়েছিল। প্রাথমিক অনুমান, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবন ও আশপাশের এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং কালো ধোঁয়া আকাশ ঢেকে দেয়। ঘটনার প্রাথমিক খবর পেয়ে গেস্ট হাউস থেকে দ্রুত সব আবাসিক এবং কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। এলাকাটি সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে এবং পুলিশ তৎপরতা শুরু করে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে (Fire in Kolkata)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

দমকল মন্ত্রীর দায়িত্বে থাকা সুজিত বসু সংবাদমাধ্যমকে জানান, “গেস্ট হাউসের শীর্ষতলা আইনগতভাবে বৈধ কিনা তা তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, দমকল আধিকারিকরা জানাচ্ছেন, ওই স্থানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল, যা আগুনের বিস্তারকে দ্রুততর করেছে। তারা আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন। এই অগ্নিকাণ্ডের ফলে এলাকার বাসিন্দারা ব্যাপক উদ্বেগে রয়েছেন। পরবর্তী সময়ে দমকলের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে কীভাবে এই দুর্ঘটনা ঘটে এবং এর জন্য কারও দায় রয়েছে কি না (Fire in Kolkata)।

Related Articles